#Quote

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।

Facebook
Twitter
More Quotes by Jasimuddin
ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।
যে মোরে করিল পথের বিবাগী; পথে পথে আমি ফিরি তার লাগি।
গত ওহাবি আন্দোলনে যখন দেশের মাওলানারা এদেশ হইতে ইংরেজ তাড়ানো অসম্ভব জানিলেন, তখন তাঁহারা দেশের অশিক্ষিত অর্ধশিক্ষিত গুণী ব্যক্তিদের উপর যে অমানুষিক অত্যাচার করিয়াছিলেন তাহার ফলে আজ আমাদের সমাজে বড় সাহিত্যিক নাই; বড় চিত্রশিল্পী নাই- বড় সুরশিল্পী নাই। আমাদের মুসলিম সমাজে এই অনাচার আর কতদিন চলিবে?
এদিকে দিগন্তে যতদূর চাহি, পাংশু মেঘের জাল পায়ে জড়াইয়া পথে দাড়ায়েছে, আজিকার মহাকাল।
যুক্তি ছাড়িয়া যেখানেই কেহ শক্তির দম্ভে অপরকে নত করিয়ে যায়, সাময়িক ভাবে ইহাতে কিছুটা সাফল্য দেখা গেলেও সে সাফল্য শুধু বালুর উপরে লেখন লেখা, অল্প দিনেই মুছিয়া যায়।
ভয়কে যেমন মানুষ এড়াইয়া চলিতে চায়, ভয়কে তেমনি মানুষ উপভোগও করে।
আজিকার এই অভাবভরা নিরানন্দ দেশের সঙ্গে নানা কুসংস্কার পূর্ণ ধনধান্যে আনন্দগানে ভরা দেশকে আমি সহজেই বিনিময় করিতে পারিলে আনন্দে নাচিয়া উঠিতাম।
আমাদের দেশের লোকেরা যেমন ভুত, প্রেত, ওঝা পীর ও ফকিরে বিশ্বাস করে তেমনি হোমিওপ্যাথিক ঔষধে বিশ্বাস করে।
তুমি যাবে ভাই? যাবে মোর সাথে,/ আমাদের ছোট গাঁয়? গাছের ছায়ায় লতায় পাতায়/ উদাসী বনের বায় ? - জসীমউদ্দীন
সকল দুঃখেরই শেষ হয়। কিন্তু তাহার দাগ অন্তর হইতে মোছে না।