#Quote

প্রতিভা হল দক্ষতা অর্জনের বিশেষ ক্ষমতা

Facebook
Twitter
More Quotes by Manik Bandyopadhyay
শশীর চোখ খুঁজিয়া বেড়ায় মানুষ । যারা আছে তাদের, আর যারা ছিল ।
ব্যর্থ প্রেম কিছু না, বিরহ শুধু মনের কষ্ট, ও সমস্তের জন্য মানুষের খুব বেশি আসে যায় না। ছেলে স্বর্গে গেলে মাকেও তো তা সহিতে হয়। কিন্তু সবচেয় ভয়ানক মনে হয় ট্রাজেডিটা, যখন বুঝিতে পারা যায় যাকে ভালোবাসিয়াছিলাম তার হৃদয় হৃদয়ের রীতিনীতি মানে না। আমাকে সরল ভালোমানুষ পাইয়া, আমার প্রথম যৌবনের অমূল্য সম্পদটুকু সে আমাকে ঠকাইয়া গ্রহণ করিয়াছে, শুধু একটু মজা করিবার জন্য।
জানিবার এত বিষয়, উপভোগ করিবার এত উপায়, বিজ্ঞান ও কাব্য মিশিয়া এমন জটিল, এমন রসালো মানুষের জীবন ?
কী ক্ষতি মুসলমানের রান্না খাইলে? ডাঙার গ্রামে যারা মাটি ছানিয়া জীবিকা অর্জন করে তাহাদের ধর্মের পার্থক্য থাকে, পদ্মানদীর মাঝিরা সকলে একধর্মী।
জীবনকে জানা আর জীবনকে মায়া করা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে । একটাকে বড় করে অন্যটাকে তুচ্ছ করা জীবনদর্শীর পক্ষে বীভৎস অপরাধ
দেশের মুক্তি যার যত বেশি কাম্য, স্বাধীনতার আদর্শ যার কাছে যতবড় সত্য, যে যত বেশি নির্ভীক, বেশি তেজস্বী, কর্মঠ জীবন্ত, সে-ই যেন তত বেশি উন্মাদ বিপ্লবে ঝাঁপ দিতে, প্রাণ দিতে দেরি যেন তারই ততই বেশি অসহ্য। অথচ এ দেরি চাই বিপ্লবী দল গড়তে, অথচ ধীর শান্ত নিরুদ্বেগ অহিংস ভালোমানুষের যৌবনে বিপ্লব নেই ।
বড়লোক যদি হইতে চাও মানুষকে ঠকাও, সকলের সর্বনাশ করো। তোমার জন্মগ্রহণের আগে পৃথিবীর সমস্ত টাকা মানুষ নিজেদের মধ্যে ভাগ করিয়া দখল করিয়া আছে। ছলে-বলে কৌশলে যে-ভাবে পার তাহাদের সিন্দুক খালি করিয়া নিজের নামে ব্যাঙ্কে জমাও।
ঐক্যের খাঁটি বাস্তব ভিত্তি দেখেছি মজুরদের মধ্যে। এত কাণ্ডের মধ্যেও মজুর শ্রেণি স্থির রয়েছে। কারো ভাঁওতায় ভোলেনি, উস্কানিতে বিচলিত হয়নি, হানাহানি দেখে উত্তেজিত হয়নি, বরং এগিয়ে গিয়ে, দাঙ্গা থামিয়েছে। মজুররাই এগিয়ে গিয়ে দাঙ্গা থামাতে পারত, ঐক্যগঠনে নেতৃত্ব দিতে পারত। এটা আমাদের খেয়াল হয়নি, আমরা কংগ্রেস লীগ আপোসের ভরসায় থেকেছি।
স্বাধীনতা হচ্ছে রিয়ালিটি—রিয়ালিস্বাধীনটিকে মূল্য দিতে না শিখিলে স্বাধীন হওয়া যায় না ৷
দীর মত নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবনের স্রোত বহিতে পারে?মানুষের হাতে কাটা খালে তার গতি,এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে। মাধ্যাকর্ষণের মত যা চিরন্তন অপরিবর্তনীয়