#Quote

স্বাধীন দেশের মানুষের মতই এ দেশের শিশুরাও চিন্তার স্বাধীনতা পাবে। আমাদের বড়দেরকেই শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।

Facebook
Twitter
More Quotes by Tajuddin Ahmad
বর্তমানে জাতীয় দুর্যোগকালে উট পাখির মতো বালিতে মাথা গুঁজে থাকলে চলবে না। বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে। - তাজউদ্দীন আহমদ
আন্তর্জাতিক আইন অনুসারে যেসব যুদ্ধবন্দি গত নয় মাসের গণহত্যা ও অন্য অপরাধের জন্য দায়ী হবে তাদের বিচার করা হবে।
দেশের শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে তারা শিশুদের মানসিক গঠন বুঝে শিক্ষা দানে সক্ষম হন।
মাটি আর মানুষ নিয়ে দেশ-বাংলাদেশ এখন সার্বভৌম, তার মাটি এখন কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু মানুষ না থাকলে কাকে নিয়ে রাজনীতি এবং কার জন্যেই বা রাজনীতি। মানুষ যখন মরে যাচ্ছে তখন নিরব দর্শক হয়ে বসে থাকা যায় না।
শুধু বড় বড় কথা বলে এবং অপরের কাঁধে দোষ চাপিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। - তাজউদ্দীন আহমদ
পরম সহিষ্ণুতা আজকের ছাত্র সমাজের সবচেয়ে বেশী প্রয়োজন। সুশৃঙ্খলভাবে চরিত্র গঠন করে ছাত্রদের দেশের দায়িত্বশীল নাগরিক হতে হবে। আদর্শগত ভাবে অপরের মতামত অস্বীকার করার পূর্ণ অধিকার সকলেরই আছে।
আমাদের যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে আমাদের স্থির বিশ্বাস। কারণ প্রতিদিনই আমাদের শক্তি বৃদ্ধি হচ্ছে এবং আমাদের এ সংগ্রাম পৃথিবীর স্বীকৃতি পাচ্ছে।
স্বাধীনতার জন্যে আমরা যে মুল্য দিয়েছি তা কোন বিদেশি রাষ্ট্রের উপ-রাষ্ট্র হবার জন্য নয়।
লেখাপড়া জানতে হয় নিজের বিবেককে শান দেয়ার জন্য। শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র চাকরি নয়। শিক্ষা দিয়ে বিবেককে উন্নত করার এই ব্রত নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
কৃষকরা জাতির সম্পদ; আমরা তাদের জন্য গর্ববোধ করি। - তাজউদ্দীন আহমদ