#Quote
More Quotes
তোমরা মিথ্যা কথন থেকে দূরে থাকো, মিথ্যে বলতে গিয়ে কখনো যে কার নামে মিথ্যে অপবাদ দিয়ে আসবে তার কোনো ঠিক-ঠিকানা নেই!
অপবাদ দিয়ে কেউ কাউকে ছোট করতে পারে না, আল্লাহ যাকে উঁচু করেন তাকে কেউ নিচু করতে পারে না।
মিথ্যাবাদীরা আল্লাহর নিকট ঘৃণিত; এবং যারা অপবাদ দেয়, তাদের হিসাব কেয়ামতের দিন কঠিন হবে। — (সূরা আন-নূর)
তুমি যদি ভেবে থাকো যে অপবাদের মাধ্যমে একটি মেয়েকে তোমার প্রেমে ফেলতে পারবে কিংবা লোকজনকে তোমাকে ভোট দেওয়াতে পারবে তবে চেষ্টা করে যাও যতক্ষণ না পর্যন্ত তুমি সন্তুষ্ট হও!
মাঝে মাঝে আমার মনে হয় যেন অপবাদ সত্যির চেয়ে বেশি রোমাঞ্চকর।
যারা বিনা কোনো অপরাধে একজন বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা অজান্তেই মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।
অপরাধ দরিদ্রতার জন্য হয়, প্রচলিত ধারণাটি গরীবদের ওপর চাপিয়ে দেয়া একটি অপবাদ!
বেশিরভাগ মানুষ সমাজের কাছে নিজেদের সম্পর্কে সব সময় ভালো কথা বলে, আর অন্যদের নামে মিথ্যা অপবাদ দিতে চায়!
মন্দিরে পুজো দিতে গিয়ে মনে হলো,- পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে আরো একটা পাপ করে এলাম।পাথরকে সন্তুষ্ট করতে গিয়ে ফুলকে হত্যা করলাম।
অপবাদ দেয়া স্বজাতি ভক্ষণ এর থেকেও জঘণ্য। — জন ক্রিসোস্ট্রম