#Quote
More Quotes
কেউ পেছনে কথা বললে বুঝে নিও তুমি সামনে এগিয়ে যাচ্ছো! নাহলে তো তাকে তোমার পিছনেই পড়ে থাকতে হতো না।
যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সে কথা ভেবে দুজনেই কাঁদে সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। - রেদোয়ান মাসুদ
ভালোবাসার গল্পগুলো সব মিথ্যে মনে হয়, যদি সেই মানুষটি পাশে না থাকে যাকে নিয়ে সেই গল্প।
একটি মিথ্যা সম্পর্ক বহু সত্যিকারের ভালোবাসার মূল্য নষ্ট করে দেয়। তাই বেইমানদের থেকে দূরে থাকাই ভালো।
তোমার হৃদয়ের কথা শোনো,কারণ সেখানে লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর।
অনেকগুলি গাছ মিলে তৈরি হয় অভয়ারণ্য। যে গাছের সাথে কথা বলতে জানে, যে তাদের কথাও শুনতে পায়, সে আসল সত্যটি জানতে পারে ।
মিথ্যা ভালোবাসা হলো সেই ছায়া, যা সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই হারিয়ে যায়।
কবি চণ্ডীদাসের ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ বাণীটি ত্রুটিপূর্ণ। এক অর্থে এটি মানবতার কথা বলে, অন্য অর্থে নাস্তিকতাও বোঝায়! ‘মানুষের উপরে কিছু নাই’ বললে স্রষ্টাকে অগ্রাহ্য ও অপমানিত করা হয়।
মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই। তোমার মিষ্টি হাসি, স্নেহভরা কথা আজও কানে বাজে, মা!
ভুয়া বন্ধু তারা হয় যারা কিনা একবার আপনার সাথে কথা বলা বন্ধ করলে ও পরক্ষণে আপনার সম্পর্কে কথা বলতে শুরু করে।