More Quotes by Imtiaz Mahmud
যাদের স্বভাব দাস হওয়া, তারা শুধু প্রভু বদলাবে, স্বভাব বদলাবে না।
ভাবছি, কাল সচিবালয় ঘেরাও করবো। আমার অবশ্য কোনো দাবী নাই। আমি এমনি এমনিই ঘেরাও করবো।
একা হও, একা হও, একা হয়ে যাও, হাত মাথা খুলে রাখো, খুলে রাখো পাও।
মুখ বলছে চলে যাও, চোখ বলছে থাকো, দুটি কূল ঠিকই আছে, ভাঙা শুধু সাঁকো।
লেখা আছে হাতের রেখায়, জাহাজ ডুববে অহমিকায়।
ভাতে আমরা লবণ চাই না, জনাব, চোখের পানিতে অনেক লবণ আছে।
যখন পরিবর্তন আসে, তখন একদল মানুষ পোশাক পরিবর্তন করে, আর অন্যদল পরিবর্তন করে চেহারা।
আলো শুধু পথ দেখায় না, কোথাও যে পথ নাই, তাও দেখায়।
যারা এখন মন্দিরে আর মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছেন, তারা আসলে মাছের পেট থেকে মুক্ত দেশকে কুমিরের মুখে তুলে দিচ্ছেন।
জীবন এত ছোট যে, তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই এটা পার করে দেয়া যায়।