#Quote

তুমি প্রেমের কলিংবেল টিপে এসে দাঁড়ালে সংশয় সন্দিহান আমি দরোজা খুলেই সরাসরি তোমাকে এনে বসিয়েছি হৃদয়ে। বুকের একান্ত বেডরুমে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

Facebook
Twitter
More Quotes by Rudra Mohammad Shahidullah
সুখ কি এমন! সূর্যের মতো গভীর মর্মে প্রজ্জ্বলন্ত অন্তবিহীন লেলিহান স্মৃতি! সুখ কি এমন একা একা জাগা রাত্রির ছায়া লোনা সাগরের স্বপ্নে মগ্ন নগ্ন হৃদয়ে প্রমত্ত জল আরেক সাগর। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমরা কি কিছুই কবো না আর? আকাশের দেহ থেকে ঝ’রে পড়ে সন্ধার আঁধার- এসো কথা বোলে উঠি, আমরা ভালোবাসার কথা বলি, এই নিশব্দের দেয়াল ভেঙে এসো আজ স্বপ্নের কথা বলি।
সে এখন মৃত। তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। তার থ্যাতলানো একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের ওপর, আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা।
রাত্রি বলবে নেই, নক্ষত্র বলবে নেই শহর বলবে নেই, সাগর বলবে নেই হৃদয় বলবে- আছে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কোথাও সুস্থতা নেই। এ সময়ে শোষণের সুশোভন নামই সুস্থতা --তুমি সেই সুস্থতার নির্বোধ প্রতিক। আত্মপ্রকাশের সামনে তুমি দাঁড়িয়ে ছিলে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
হাত ধরো, হাত ধরো- আমি তৃতীয় বিশ্বযুদ্ধের পরিবর্তে এনে দেবো তৃতীয় পৃথিবীর শ্রেনীহীন পৃথিবীর ভুবন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
এতোটা নিঃশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি…।
তুমি রেশমী হাতে বুলোতে পরশ রাত্রি নিশ্চুপ হেঁটে যেতো শরীর বেয়ে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ