#Quote
More Quotes
যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয় সে দেবতা, পশু নয়
রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে। – আল হাদিস
সমাজসেবা করার কথা হয়তো সকলেই ভাবে, কিন্তু সকলে করে না বা করতে পারেনা। তবে কেউ সমাজ সেবা করতে ইচ্ছুক হোক তা প্রথমে নিজ গৃহ থেকেই শুরু করতে হবে, তাহলে সামগ্রিকভাবে দেশের কল্যাণ সম্ভব।
সত্যের চেয়ে মিথ্যা সবাই অনেক বেশী বলে। নিজের স্বার্থে-পরের ক্ষতি করছে ছলে বলে। সমাজ থেকে উঠে গেছে ভয় ভীতি লাজ, ধ্বংস হতে চলছে আজকের এই সমাজ !
আমার রাজনৈতিক চিন্তাভাবনায় একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে সাধারণ মানুষের জন্য এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে কেউ দারিদ্র্যের অভিশাপে দুর্ভোগ পোহাবে না, সেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ হবে। অন্য কথায়, তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, উন্নত ও মানসম্মত জীবন পাওয়ার সুযোগ পাবে - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যে সমাজ সত্যকে ভয় পায়, অন্যায়ের পাশে চুপ থাকে— সেই সমাজ কখনো এগোতে পারে না, বরং অন্ধকারেই ডুবে যায়।
সমাজ পরিবর্তন করতে হলে সবার আগে নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তবেই সমজের অগ্রগতি সম্ভব।
শিক্ষকেরা সাহসী হন। রাস্তায় নেমে আসেন। কল্যাণকর রাষ্ট্রের জন্য সবাইকে একত্রিত হয়ে সংগ্রাম করতে হবে। সেই সংগ্রামে আপনাদের সঙ্গে আছি। যতই বয়স হোক, হুইল চেয়ারে বসে থাকলেও আমি আপনাদের সঙ্গে থাকব।
প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেন। কিন্তু সমাজ তাকে এমনভাবে মগজধোলাই করে যে তিনি চাকরি খুঁজতে বাধ্য হন। সে জন্য বেকারত্ব দেখা দেয় - ড. মুহাম্মদ ইউনূস
যেখানে ন্যায় নেই, সেখানে শান্তি থাকে না। — মার্টিন লুথার কিং জুনিয়র