#Quote

More Quotes
জন সমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয় আমার চড়া । চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি- কোথায় ঘোড়সওয়ার?
এ এক সহজ বিষয়। তবুও, যে পড়েছে সেই শুধু জানে, ভালোবাসা মুখস্থ করে কোনো লাভ নেই। হৃদয়বিজ্ঞানে
কাজল চোখে মাঞ্জা দিলে আর বুকের ভেতর ছুরি, তোমার ঠোঁটেই কাটলো শেষে। এই বালকের ঘুড়ি।
দিন যদি চলে যায় দিগন্তের শেষে, রাত যদি চলে যায় তারার দেশে, ভেবোনা বন্ধু আমি থাকবো তোমাদের পাশে, শুভ নববর্ষ
শরতে কাশফুল। আকাশে ভাঙা মেঘ, তোমার দুঠোঁট আজ গোধূলি রাঙাবে
আমি তাকে রোজ দেখি। দেখি কতো পাখি ওড়ে, স্মৃতিছায়া সরে গেলে, ঘুম হয়ে, স্বপ্নের ভেতরে
নিঃশব্দে হেঁটে এসে মিছিলের পাশে, আমাকে বিপ্লব শিখিও, আদরের ক্লাসে
পরিবর্তে আসবেনা কিছুই। জানা ছিলো তবু, তোর- হৃদির পিঞ্জরে রেখে যেতো চিঠি, মেঘের কবুতর
তার চোখ যেন চোরাবালি, তাই এমন ভয়, যতবারই কাছে আসি, টেলিপ্যাথি মনে হয়
আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও, চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।