#Quote

More Quotes
গ্রীষ্মকালে প্রখর দাবদাহের মধ্যেই ধ্বনিত হয় নববর্ষের আগমনী বার্তা ।
তোমার বুকের ভেতর রাখা পাথরের স্লেটে- লিখে দেবো দুলাইন রোজ, সন্ধ্যায়, কাপ্লেটে
এ প্রনয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা, সাক্ষী থেকো মরন যেন হয় না তোমায় ছাড়া
ভালোবাসা তো চারাগাছ। যত্নে তা বাড়ে- শুধু বিশ্বাসটুকু পেলে। দ্বিগুণ আকারে
এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে? আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?
হাওয়া তো পাগল হয়। তাই মাতাল এই চোখ- তোর দিকে তাকিয়েই আজীবন নির্বাক হোক
নিঃশব্দে হেঁটে এসে মিছিলের পাশে, আমাকে বিপ্লব শিখিও, আদরের ক্লাসে
তার চোখ যেন চোরাবালি, তাই এমন ভয়, যতবারই কাছে আসি, টেলিপ্যাথি মনে হয়
মন তো বন্দর নয়। তবুও ফিরে আসা কোনো জাহাজ, যে- অজান্তেই ডুবে গেছে চোখে। তোর কাজলের সাহায্যে
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।