#Quote
More Quotes by Md Bayazid Miah
হৃদয় নগরের অলি-গলিতে শুধু তার বিচরণ দাওয়ায় স্বপ্ন সুখের দোলনাতে দোলে সে সর্বক্ষণ।
ঝঞাটময় শহরে দারিদ্র্যপীড়িত অন্তঃকরণ!
সব কিছুকে স্বাভাবিকভাবে নিতে পারলেই জীবন সুন্দর!
কেন সভ্যতার কানে পৌঁছায় না আমার দীর্ঘশ্বাস?
ক্যালকুলেটর চেপে জীবন সারভাইভ করার চেয়ে মৃত্যু বেটার!
তোমার ওষ্ঠের নিম্নদেশে আঁচোড় কাটুক আমার অভিলাষী ফুসফুস থেকে নির্গত বায়ু লাভ-লোকসানের অঙ্ক কষাকষি করুক সংকীর্ণ জীবনের কামুকী আয়ু
তুমি চলে যাওয়ার পর তোমার যাবতীয় কষ্টগুলো আমাকে ভক্ষণ করেছে সংকীর্ণ জীবনে বহুবার তোমাকে ভালোবেসেছি বলে!
তোমার বয়ঃসন্ধিকালের উল্টোদিকে বয়স্বী সময়ে কপালের টিপ খসে পড়ার দৃশ্য কল্পনাবিলাস করেছি অথচ তুমি এখনো ষোড়শী সময়ের মতো প্রেমিক খুঁজছো...!
বিপদকালে নিজেকে রক্ষা করতে শেখো কারণ দুঃসময়ে শরীরে বহমান রক্তকনিকাও দূরে সরে যায়।
একদল মূর্খ লোকের চেয়ে একজন জ্ঞানী ব্যক্তি অবশ্যই শ্রেয়!