#Quote

আমরা মানুষ হয়ে জন্মেও মানুষ হতে পারিনি এখনো!

Facebook
Twitter
More Quotes by Md Bayazid Miah
তুমি বৃষ্টি হতে চেয়েছিলে বলে আমি বারংবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম চাতক পাখির মতো কিন্তু শেষ অবধি তুমি আর আসোনি!
ভাষার জন্য যদি দিতে পারি প্রাণ মাতৃভূমির জন্য তবে কেন নয়? এক ইঞ্চি মাটিও পাবে না ত্রাণ ২৪ শের অভ্যুত্থান সেই কথা কয়!
হৃদয় নগরের অলি-গলিতে শুধু তার বিচরণ দাওয়ায় স্বপ্ন সুখের দোলনাতে দোলে সে সর্বক্ষণ।
তোমাকে না পাওয়ায় যে তীব্র যন্ত্রণাবোধ করতাম সেগুলো এখন বাঁচা-মরার বিভ্রান্ত সৃষ্টি করে! বসন্ত আর অমাবস্যাতিথিতে পীড়াদায়ক হয় প্রতিটি মুহূর্ত ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মরতে মন চায় হাজার বার।
ব্যথার যেমন ওষুধ নাই কষ্টেরও তেমন রং নাই!
যদি তুমি পূনর্জন্মে বিশ্বাস করো তবে আমি বুনোহংসী হয়ে জন্ম নেবো কয়েকশ যুগ উড়ে বেড়াবো তোমার আকাশে!
মসজিদ, মন্দির, গির্জা সেতো আছে বহুদূর তোমার মাঝেই আছে শ্রেষ্ঠ ধর্মশালা সেথায় বাজাও আরাধনার সুর।
ল্যাম্পপোস্টের ঝাপসা আলো আর কুয়াশায় ঢেকে যাক নিশিকান্তের নিখাদ কৌমুদী, যেমনটা তোমার সৌন্দর্যকে আড়াল করেছে কেমিক্যালের প্রলেপ; বসন্তঘোষ, তিথিক্ষয়, যৌবনলক্ষণ এসব থাক তোমার নাকের ডগায় আমি নাহয় নিবারিত অনুরক্ত হয়ে থেকে যাই তোমার খোঁপার ভাঁজে!
সুন্দর এ ধরা ছেড়ে যেতে মন নাহি চায় তবু কেন বিধির বিধানে চলে যেতে হয়...! তুমি আমি সকলে তার ডাকে দিতে হয় সায় এ নিয়মে ধরার সৃষ্টি আল্লাহ্‌'র কুরআন তাই কয়।
তোমার বেওয়ারিশ বিছানায় বুনন হয়নি আমার স্বপ্ন!