#Quote

ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান

Facebook
Twitter
More Quotes
আমাদের শৈশব স্মৃতি গুলো শুধু ফটো ফ্রেমেই আবদ্ধ নয়, নির্দিষ্ট কিছু চকলেটে, দিনের আলোতে, গন্ধে মিশে আছে।
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়! কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মিশে! এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে! এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।
আমি আজি বসে আছি একা দূরে নদী চলে যায় আঁকাবাঁকা আমার মনের যত আশা, এ নদীর কলতানে খুঁজিয়া পেয়েছি তার ভাষা। ভাবি বসে ও চলার শেষ নাই বুঝি অবিরাম চলে যায় পথ নিয়ে খুঁজি ওগো স্নিগ্ধা সুন্দরী স্রোতস্বিনী, আমি জানি তুমি কত অভিমানী চলিয়াছো হেলেদুলে গোপন ব্যথা ভুলে বিলাইয়া অপরূপ প্রেমময় বাণী॥
প্রকৃতির পাঠশালায় প্রত্যেক মানুষই এক শিক্ষার্থী; যারা প্রতিনিয়তই কিছু না কিছু শিখে চলেছে।
এই দুরন্ত রাতের খেলা, কথা ছিল বনের মধ্যে রেশম, এত লাল রেশম, কথা ছিল ? বাতাস ভাঙ্গে বিজন দ্বীপ, আকাশ ভাঙ্গে ঘর দুঃক্ষ ভাঙ্গে নরম হাত, কঠিন হাত, কথা ছিল। হে সুন্দর, হে আনন্দ, এত সুদূর ? ফেরার পথ ভুলে যাবার কথা ছিল। - সুনীল গঙ্গোপাধ্যায়
তৃণ যে এই ধুলার ‘পরে পাতে আঁচলখানি, এই-যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী, ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে, এই-যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ- তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
প্রকৃতি সদা শুভ চেতনার রঙে রঙিন ।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চাই! জীবনকে প্রকৃতির রঙ রূপ ও গন্ধে মাতিয়ে নিতে চাই
প্রকৃতির মাঝে গেলে মন ভালো হয়ে ওঠে, দেহ সুস্থ হয়ে যায় এবং নিজের জ্ঞানকে সুশৃঙ্খল করা যায়।
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে। স্থলে জলে নভতলে বনে উপবনে নদীনদে গিরিগুহা-পারাবারে নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা, নিত্য নৃত্যরসভঙ্গিমা।