#Quote

বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে। স্থলে জলে নভতলে বনে উপবনে নদীনদে গিরিগুহা-পারাবারে নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা, নিত্য নৃত্যরসভঙ্গিমা।

Facebook
Twitter
More Quotes
প্রকৃতিকে সত্যিকারের ভালোবেসে এবং গভীরভাবে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সব জায়গার সৌন্দর্য ই অনুধাবন করতে পারা যাবে।
প্রকৃতি তার অপার মহিমা দিয়ে আমাদের ভরিয়ে তোলে।কিন্তু আমরা আমাদের অযত্ন এবং অবহেলা দিয়ে সেই প্রকৃতিকে ধংস করে চলেছি ।
প্রকৃতি সদা শুভ চেতনার রঙে রঙিন ।
প্রকৃতির কাছে মানুষ অসহায়। প্রকৃতির রূপ যেকোন সময় পরিবর্তন হতে পারে যা মানুষের পক্ষে অনুধাবন করা কখনোই সম্ভব নয়।
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান
প্রকৃতির মাঝে গেলে মন ভালো হয়ে ওঠে, দেহ সুস্থ হয়ে যায় এবং নিজের জ্ঞানকে সুশৃঙ্খল করা যায়।
তৃণ যে এই ধুলার ‘পরে পাতে আঁচলখানি, এই-যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী, ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে, এই-যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ- তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়; হয়তো বা হাঁস হব- কিশোরীর-ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালবেসে।
নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে আমায় দেখতে দাও ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও।
প্রকৃতিকে জানলে, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির কাছাকাছি থাকলে, আপনি কখনই ব্যর্থ হবেন না।