#Quote

গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুর চোখ জুড়ানো শোভা, খেজুরগাছে ঝোলে রসের হাঁড়ি পৌষ পার্বণে পিঠে পুলির আয়োজন আর তার সাথে নলেনগুড়ের পায়েস একেই বলে শীতকালের আয়েস।

Facebook
Twitter
More Quotes
কুয়াশায় ছেয়ে থাকা শীতের সকাল প্রথম রোদের ছোঁয়ায়, ভালোবাসা মন রাঙায় হৃদয়ের ব্যাকুল প্রেম খোঁজে বিকেল।
শীতের সকালের শোভা অতি অনুপম, ভোরের আলো যখন স্পর্শ করে পৃথিবীতে ঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট মনে হয়, গোটা পৃথিবীটা যেন এক রূপকথার মায়াপুরী; এক ধূসর স্বপ্নের বেশ, অপূর্ব তার রূপ মাধুরী অনিন্দ্য সুন্দর সেই পরিবেশ ।
শিশির ভেজা দূর্বা ঘাসে, শিশির কণা বলছে হেঁসে, বিদায় নিয়েছে হিমেল রাত, জানাই তোমায় সুপ্রভাত।
ঘর থেকে বের হও, নিজেকে বিলিয়ে দাও শীতের প্রকৃতির মাঝে, কাটিয়ে দাও একটি দারুণ মুহুর্ত ।
প্রতিটি শীতের সকালে তোমার হাতের ঠান্ডা স্পর্শ মনে আছে সবসময়। শীতের রোমান্টিক মুহূর্তগুলি, আমার জীবনের অমূল্য অংশ
শীতের কোনো প্রাণোচ্ছল রূপমাধুরী নেই, সে রিক্ত ,ধ্যানমগ্ন মহাতাপস।
বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে - হুমায়ূন আহমেদ
শীতের অজু। গরমের রোজা। যৌবনের ইবাদত । -আল্লাহর কাছে খুব পছন্দনীয়।
তুমি থেকে যেও, যেভাবে শিশির বিন্দু জড়িয়ে থাকে ঘাসে, আমি শেষ অব্দি রেখে দিবো তোমায় অনায়াসে।
শুধু আমলকীর ডালে ডালেই নয় শীতের হিমেল হাওয়ার পরশ আমাদের শরীরকেও ছুঁয়ে যায়, হৃদয়ে লাগে দোলা দেহে জাগে শিহরণ।