#Quote
হৃদয়ের ঘুমন্ত ভালোবাসা জাগরিত করে,
এসো হে নবীন এসো হে প্রবীন একই মঞ্চ পরে।
সব জড়তা আর দৈন্যতা ঝেড়ে ফেলে,
প্রকৃত ভালোবাসার প্রশান্ত আগুনে জ্বলে।
হিংসার অভিশপ্ত দাবানল নগ্ন পায়ে দলে;
ফুলের ভালোবাসার ডালি দাও তুলে।
মার্তৃভূমির বেদনাতুর লাল-সবুজের বুকে,
দেশকে রাখব মোরা ভালোবাসায়, চোখে চোখে
ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে,
একই সাথে থাকি সবে পরম ভালোবেসে
এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা,
এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা।
Facebook
Twitter
More Quotes
বৈশাখের এই রোদে গলতে দিন দুঃখগুলো, সাজুক দিন রঙে ও আলোয়।
এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষ
এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা। শুভ হোক বাংলা নববর্ষ।
শুভ নববর্ষ উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
মুক্ত করি দিনু দ্বার– আকাশের যত বৃষ্টিঝড় আয় মোর বুকে, শঙ্খের মতন তুলি একটি ফুৎকার হানি দাও হৃদয়ের মুখে। বিজয়গর্জনস্বনে অভ্রভেদ করিয়া উঠুক মঙ্গলনির্ঘোষ, জাগায়ে জাগ্রত চিত্তে মুনিসম উলঙ্গ নির্মল কঠিন সন্তোষ।
মেলা-ঢোল আর রঙিন মুখ,এই দিনে আনন্দের সুখ।
ঢাক ঢোল মাদলের তালে, রং বে-রঙের মনের দেয়ালে, বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে…শুভ নববর্ষ
আজ যে সূর্য উঠেছে, তা আশার আলো হয়ে থাকুক সারাবছর!
নতুন ক্যালেন্ডারের পাতায় নতুন স্বপ্ন আঁকি। শুভ নববর্ষ!
নববর্ষ দোরগোড়ায়…এসো সবাই প্রতিজ্ঞা করি যে নতুন বছরে আমরা সবাই নিজেদের সব কর্তব্য পালন করবো…পরিবারকে সময় দেব এবং হাসি-খুশি রাখবো সবাইকে। নববর্ষের আগাম শুভেচ্ছা সবাইকে
শুভ নববর্ষ স্ট্যাটাস
শুভ নববর্ষ উক্তি
শুভ নববর্ষ ক্যাপশন
নববর্ষ
প্রতিজ্ঞা
নতুন
বছর
কর্তব্য
পালন
খুশি
হাসি
নববর্ষের
আগাম
শুভেচ্ছা