#Quote
কাল-বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু-শিরে
সিন্ধু-শকুন বসিত না আসি ভিড় করে আজ নদীতীরে।
জানি না কবে সে আসিবে ঝড়
ধূলায় লুটাবে শত্রুগড়,
আজিও মোদের কাটেনি ক’ শীত, আসেনি ফাগুন বন ঘিরে।
আজিও বলির কাঁসর ঘণ্টা বাজিয়া উঠেনি মন্দিরে।
জাগেনি রুদ্র, জাগিয়াছে শুধু অন্ধকারের প্রমথ-দল,
ললাট-অগ্নি নিবেছে শিবের ঝরিয়া জটার গঙ্গাজল।
জাগেনি শিবানী- জাগিয়াছে শিবা,
আঁধার সৃষ্টি- আসেনি ক’ দিবা,
এরি মাঝে হায়, কাল-বৈশাখী স্বপ্ন দেখিলে কে তোরা বল।
আসে যদি ঝড়, আসুক, কুলোর বাতাস কে দিবি অগ্রে চল।
Facebook
Twitter
More Quotes
শিশির ভেজা সকাল বেলায়,নতুন আশা প্রাণে খেলে যায়।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত – সুভাষ মুখোপাধ্যায়
শুনরে বেটা চাষার পো বৈশাখ জ্যৈষ্ঠে হলুদ রো। আষাঢ় শাওনে নিড়িয়ে মাটি ভাদরে নিড়িয়ে করবে খাঁটি। হলুদ রোলে অপর কালে সব চেষ্টা যায় বিফলে।- ক্ষণা
পান্তা ইলিশ, মেলায় ভিড়,বৈশাখী গানে হৃদয় জোয়ার,রঙে রঙে মাখা এ উৎসবের ঘর।
বছর ঘুরে এলো আনন্দের দিন, পলাশ শিমুলের গাছে লেগেছে আগুন তাইতো বৈশাখের কালবৈশাখী ঝরে সবাইকে দিল ভিজিয়ে।
নতুন ক্যালেন্ডারের পাতায় নতুন স্বপ্ন আঁকি। শুভ নববর্ষ!
ঐ নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন ধারা অসুন্দরে করতে ছেদন তাই যে এমন কেশে-বেশে মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর ।
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি? – সংগৃহীত
মেলা-ঢোল আর রঙিন মুখ,এই দিনে আনন্দের সুখ।
ফাগুনের হাওয়ায়, মন উতলা, প্রেমের গান গাইতে চায়।