#Quote
More Quotes
তোমার জন্যে কখনো, কখনো মৃত্যুর ঝুঁকি নিতে সাধ হয়।
তোমাকে ভুলেছি স্বপ্নে, প্রেমে, অভ্যাসে, বেদনায়। এখন বুকের মাঝে বন্ধন মুক্তির মৃদু-হাওয়া, হাত তুলে অনায়াসে বিদায় দিয়েছি গত রাতে। সুখে আছি, সুখলতা, বেঁচে থেকে বেদনা সহিতে।
আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে গ্রহ হলে উপগ্রহে পাবে।
আমার কিছু স্বপ্ন ছিল,আমার কিছু প্রাপ্য ছিল,একখানা ঘর সবার মতো আপন করে পাবার,একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার।
তোমার জন্যে কখনো কখনো মৃত্যুর ঝুঁকি নিতে সাধ হয়।
ডাকিব না প্রিয়., কেবলি দেখিব।
আমি কতো ভালোবাসা দু’পায়ে মাড়িয়ে অবশেষে, কল্পনার মেঘলোক ছেড়ে পৌঁছেছি বাস্তব মেঘে। আজ রাত বৃষ্টি হবে মানুষের চিরকাম্য দাবির ভিতরে।
ভাসাও আমারে অকূল সাগরে, নিয়ে চলো প্রিয় যতো দূরে। সেই মহাসিন্ধু দেখাও আমারে, যার শেষ নাই, – নাই তীর যে।
ভালোবেসে কিছু পাওয়া রেখে গেছো বলে আজো এত হারানোর ভয়, নিজের মুখের কাছে বারবার নত হয়ে আসি; ভাবি, এই মুখ এত সুখী, এত স্মৃতিময়!
কাগজের দুটো পৃষ্ঠার মতো প্রেম, কোনোদিন কেউ ছোঁবে না পরস্পর। চোখের কৃষ্ণ বৃত্ত ঘিরেছে সাদা, ভালোবাসা তবু আমার ভিতরে একা।