#Quote

আমার কিছু স্বপ্ন ছিল,আমার কিছু প্রাপ্য ছিল,একখানা ঘর সবার মতো আপন করে পাবার,একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার।

Facebook
Twitter
More Quotes by Nirmalendu Goon
হাত বাড়িয়ে ছুঁইনা তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করিনা, এক কে করি দুই!
তোমার ভালোবাসায় আমি অনশ্বর, অমর হয়েছি। তোমাকে দেখার আগে আমি শিলা পাথর ছিলাম। অচেতনের সাগরজলে আমি ভাসিতেছিলাম একা।
চেতনার প্রথম প্রভাতে, চোখ মেলে সেই যে আমি চমকে উঠলাম তোমাকে দেখে, আজও আমার সে ঘোর কাটেনি; পঞ্চাশসহস্র বর্ষ পার হয়ে গেলো।
অমিতব্যয়িতা আমার স্বভাব, ব্যক্তিগত জীবনে এবং স্বভাবতই কবিতাতেও। কবিতা কী? জানিনে। ছন্দ কাকে বলে – ভালো করে বুঝিনে। কাব্য বিচারের মানদন্ড কী? – আমি নিরুত্তর। আমি শুধু উড়নচণ্ডি প্রেমিকের মতো অবিবেচক, যুক্তিহীন এবং ব্যক্তিগত। আমার কাছে কবিতা তা-ই, আমি যা লিখি। অন্যের কাছে সেটা গল্প হলেও ক্ষতি নেই, এলজাব্রা হলেও না।
ভালো বেসে কিছু পাওয়া রেখে গেছো বলে আজো এত হারানোর ভয়, নিজের মুখের কাছে বারবার নত হয়ে আসি; ভাবি, এই মুখ এত সুখী, এত স্মৃতিময়! - নির্মলেন্দু গুণ
আমি হাসি । উটের যেমন বালুতে মুখ তেমনি আমি অগ্নিদগ্ধ হাতের দুটি তালুতে মুখ ঢেকে রাখি । বলি, আগুন, জ্বলো সখা, জ্বলো, তোমার দহন আমি ভালোবাসি।
তোমাকে ভুলেছি স্বপ্নে, প্রেমে, অভ্যাসে, বেদনায়।এখন বুকের মাঝে বন্ধন মুক্তির মৃদু-হাওয়া,হাত তুলে অনায়াসে বিদায় দিয়েছি গত রাতে।সুখে আছি, সুখলতা, বেঁচে থেকে বেদনা সহিতে।
সবাই যে জাল ছিঁড়তে জানে সময় কি আর সে জাল টানে? আমিও সেই জাল টানি না। তোর প্রেমের ঐ সিংহাসনে, সবাই কি আর বসতে জানে?
আমি খুব লক্ষ্য করে দেখেছি তোমাকে, যতক্ষন জাগ্রত থাকো তুমি, ততক্ষণই আনন্দ আমার। ঠিক ততক্ষণই আনন্দ আমার। নির্মলেন্দু গুণ-
আমি আছি, তুমি নেই, এইভাবে দু'জন দু'দিকে।