#Quote
More Quotes
এই নবীন বরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এই প্রতিষ্ঠানে নতুনভাবে যাত্রা শুরু করছেন। আশা করি, আপনারা নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন এবং সফলতার সাথে এগিয়ে যাবেন।
অন্ধকার আলোর মহিমা ঘোষণা করে।
এসো হে নবীন – ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন, সোনামাখা সোনালী বরণ ঢালায়, সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়। – রুনা লায়লা (বাংলা কবিতা.কম)
এসেছে শত পুষ্পের দল করেছি তাদের বরণ। হাতে হাতে শোভা পাবে তাদের দেওয়া ফুল। বিশাল এই পৃথিবী সৃষ্টি হয়েছে সব, সৃষ্টির বরণে হচ্ছে কলরব। প্রতিদিনই নবীন বাড়বে, প্রবীণ হবে সবাই। আদর্শকে পুঁজি করে থাকব মোরা ভাই – ভাই। রোগে শোকে কাতর হলে, সবাই আসবে দলে দলে করবে সবাই জয়। আমরা তোমাদের পাশে থাকব, নেইকো যে আর ভয়। - আপন দেবনাথ
যদি বৃষ্টি না হতো তাহলে আমরা কখনোই সূর্যের আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পেতাম না
যে নবীন খোলা মনে প্রবীণকে আর তার অভিজ্ঞতাকে সম্মানের সাথে বরণ করিয়া নিতে পারে,বুদ্ধিমত্তায় তার চেয়ে প্রবীণ আর কেউ হতে পারে না।—প্রসিধ কৃষ্ণা।
আজকের দিনটি আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই প্রতিষ্ঠানে আপনাদের যাত্রা শুরু হলো। আপনাদের সবার শিক্ষা জীবন আনন্দময় ও সফল হোক, এই কামনা করি।
এসো হে নবীন,এসো ভালোবাসার বাহুডোরে।পুষ্প ডালায় ভালোবাসা সাজানো থরে থরে,গ্রহণ করো।—সুকুমার চক্রবর্তী।
আজকের দিনটি আপনাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই প্রতিষ্ঠানে আপনাদের সব রকমের সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ প্রদান করা হবে। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনাই করি।
এসো হে নবীন, বাজিয়ে সুরের লহরী উল্লসিত নব বীণ, আজ সুর মিলিয়ে গাইব সবে জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নব প্রাণ।