#Quote
মনে হয়, চঞ্চল এবং অস্হিরচিত্ত বলে স্ত্রীলোকের যত অখ্যাতি, ততখানি অখ্যাতির তারা যোগ্য নয়।
অখ্যাতি করতেও তোমরা, সুখ্যাতি করতেও তোমরা।
তোমাদের যা বলবার - অনায়াসে বল; কিন্তু তারা তা পারেনা। নিজের মনের কথা প্রকাশ করতে পারেনা;
পারলেও তা সবাই বোঝে না। কেন না, বড় অস্পষ্ট হয় - তোমাদের মুখের কাছে চাপা পড়ে যায়। তারপরে অখ্যাতিটাই লোকের মুখে স্পষ্টতর হয়ে ওঠে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Facebook
Twitter
More Quotes by Sarat Chandra Chattopadhyay
রাজার আইন, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপরে থাকিলেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরিতে হইবে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অসময়ে মেঘের আড়ালে আজ সূর্য অস্ত গেছে বলে সেই অন্ধকারটাই হবে সত্যি, আর কাল প্রভাতে আলোয় আলোয় আকাশ যদি ছেয়ে যায়, দুচোখ বুজে তাকেই বলব এ আলো নয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যদির উত্তর যদি দিয়েই হয়| অনিশ্চিত প্রস্তাবের নিশ্চিত মিমাংসা আশা করতে নেই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আমি ঠকিনি, কারণ আমি ভালবাসতে পেরেছিলাম, কিন্তু ঠকেছে সে, সে ভালবাসতে পারেনি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অনুকরণে মুক্তি আসে না, মুক্তি আসে জ্ঞানে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আকাশ কুসুম আকাশেই শুকাইয়া গেল, এবং যে দুই একটা শুকনো পাপড়ি বাতাসে ঝরিয়া পড়িল, তাহাদের কুড়াইয়া ঘরে তুলিবার জন্যও মাটি হাতড়াইয়া ফিরিলাম না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায
আশা ছিলো একদিন আমার পাপ ক্ষয় হবে, আমি নিষ্পাপ হবো। এ লোভ কেন জানো? স্বর্গের জন্য নয়, সে আমি চাইনে। আমার কামনা, মরনের পর যেন আবার এসে জন্মাতে পারি। বুঝতে পারো তার মানে কি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সত্যের স্থান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়। কেবল মুখ দিয়ে বার হয়েছে বলেই কোনো জিনিস কখনো সত্য হয়ে উঠে না। তবু যারা তাকে সকলের অগ্রে, সকলের ঊর্ধে স্থাপন করিতে চায়, তারা সত্য কে ভালোবাসে বলেই করে না, সত্যভাষণের দম্ভকেই ভালোবাসে বলে করে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত। যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দুরে যাইবার অনুমতি। অধীন নই, নিজেকে স্বাধীন বলারও জো নাই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানুষের শুভ ইচ্ছা যখন বুক থেকে সত্য হয়ে বার হয়, তখন সে চেষ্টা ব্যর্থ হয় না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়