#Quote

অনুকরণে মুক্তি আসে না, মুক্তি আসে জ্ঞানে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Facebook
Twitter
More Quotes by Sarat Chandra Chattopadhyay
সমস্ত চক্ষু-কর্ণ দৃঢ়রুদ্ধ করিয়া এখনো এক বিশ্বাসে অটল হইয়া আছে, সে শুধু আমারই - আমার বড় আর তাহার কিছুই নাই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানুষ শেষ পর্যন্ত কিছুতেই. নিজের সমস্ত পরিচয় পাই না, সে যা নয়, তাই বলিয়া নিজেকে জানিয়া রাখে এবং বাহিরে প্রচার করিয়া শুধু বিড়ম্বনার সৃষ্টি করে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
হায় রে মানুষের মন! এ যে কিসে ভাঙ্গে, কিসে গড়ে, তাহার কোনো হিসাবই পাওয়া যায় না। অথচ এই মন লইয়া মানুষের অহংকারের অবধি নাই। যাহাকে আয়ত্ত করা যায় না, যাহাকে চিনিতে পর্যন্ত পারা যায় না, কেমন করিয়া 'আমার 'বলিয়া তাহার মন যোগানো যায়! কেমন করিয়াই বা তাহাকে লইয়া নিরুদ্বেগে ঘর করা চলে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানুষ তো দেবতা নয়-সে যে মানুষ! তার দেহ দোষে -গুণে জড়ানো; কিন্তু তাই বলে তো তার দুর্বল মুহূর্তের উত্তেজনাকে তার স্ভাব বলে ধরে নেওয়া চলে না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ভালবাসিবার অধিকার সংসার আমাকে দেয় নাই। এই একাগ্র প্রেম, এই হাসি কান্না, মান অভিমান, এই ত্যাগ, এই নিবিড় মিলন সমস্তই লোকচক্ষে যেমন ব্যার্থ, এই আসন্ন বিচ্ছেদের অসহ অন্তর্দাহও বাহিরের দৃষ্টিতে তেমনি অর্থহীন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
হৃদয়ের কোমলতা ও দূর্বলতা এক বস্তু নয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মহত্ত জিনিসটা কোথাও ঝাঁকে ঝাঁকে থাকে না। তাকে সন্ধান করে খুঁজে নিতে হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রাগ করিব কাহার উপর? কিসের জন্য? কি তাহার অপরাধ? ঝর্ণার জলধারার অধিকার লইয়াই বিবাদ করা চলে। কিন্তু উৎসমুখে জলই যদি শেষ হইয়া থাকে, তো শুষ্ক খাদের বিরুদ্ধে মাথা খুড়িয়া মরিব কোন ছলনায়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে বস্তুরই হোক, শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নাই। যিনি যতবড় বিচক্ষণ পন্ডিতই হোন না কেন, শেষ ফলটুকু ঈশ্বরের হাত থেকেই নিতে হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানুষ শেষ পর্যন্ত কিছুতেই. নিজের সমস্ত পরিচয় পাই না, সে যা নয়, তাই বলিয়া নিজেকে জানিয়া রাখে এবং বাহিরে প্রচার করিয়া শুধু বিড়ম্বনার সৃষ্টি করে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায