#Quote
More Quotes by Samaresh Majumdar
মন খুলে যদি ঘুমাতে পার তাহলে দেখবে তোমার কোনো কষ্ট নেই। - সমরেশ মজুমদার
অপমান সহ্য করতে করতে একসময় মনটা পাথর হয়ে যায়। - সমরেশ মজুমদার
চাঁদ আকাশে ছাড়া থাকলে মেঘ তাকে ঢাকবেই। - সমরেশ মজুমদার
নাটকের সংলাপ তো মিথ্যে কথা নয় । জীবনের কথা । হয়তো সেই জীবনটা তোমার নয় । কিন্তু কারও-না-কারও জীবনে ওইরকম ঘটনা ঘটেছে। তুমি সেই জীবনটাকে যদি ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারো তাহলে দেখবে আনন্দে মন ভরে যাবে। - সমরেশ মজুমদার
এক ফোঁটা চোখের জল একশ ফোঁটা রক্তের চেয়ে দামী। - সমরেশ মজুমদার
কেউ কি বলতে পারে কার মনে কী আছে”! - সমরেশ মজুমদার
আবেগ না থাকলে সে মানুষ নয় । কিন্তু আবেগে যে ভেসে যায় সে তলিয়ে যায় । আবেগকে নিয়ন্ত্রণে রেখে যে কাজ করে যেতে পারে সে-ই ঠিকঠাক মানুষ।
পুরুষ মানুষ চিতায় উঠেও যদি একবার চোখ মেলার সুযোগ পায় তবুও সেটা মেলবে মেয়েদের দিকে।
নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়।
যতটা সামর্থ্য তারই মধ্যে তো চলতে হবে আমাকে । সবকিছুই মানিয়ে নিতে হয় । ক্ষমতার বাইরে কিছু করলে সামাল দিতে পারবো না যে। - সমরেশ মজুমদার