#Quote
More Quotes by Samaresh Majumdar
চাঁদ আকাশে ছাড়া থাকলে মেঘ তাকে ঢাকবেই। - সমরেশ মজুমদার
ভালবাসা হল বেনারসী শাড়ির মত, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ।
অক্ষমেরা চিরকালই চিৎকার করে থাকে। - সমরেশ মজুমদার
শুনি আপন বুকের দুরুদুরু, সেখানে একমত্ত আগুন্তক, রক্তকনায় তুলেছে তোলপাড়, সেইখানেতেই সুখ, আমার সুখ।
যতটা সামর্থ্য তারই মধ্যে তো চলতে হবে আমাকে । সবকিছুই মানিয়ে নিতে হয় । ক্ষমতার বাইরে কিছু করলে সামাল দিতে পারবো না যে। - সমরেশ মজুমদার
মানুষ অনেক সময় ভেবেচিন্তে কাজ করতে পারে না, করে ভাবে। - সমরেশ মজুমদার
বিয়ের পর মেয়েদের বুদ্ধি বেড়ে যায়, কথাবার্তায় ধার আসে।
একটি একা মেয়ে ইচ্ছে করলেই বাজার যেতে পারে, ডাক্তার এর সঙ্গে দেখা করে ওষুধ আনতে পারে। কিন্তু এসব করণীয় কাজ কেউ আন্তরিকতার সাথে করে দিলে একধরনের আরাম হয়, মনের আরাম।
সময়, দুশ্চিন্তা এবং রোগ মানুষকে উত্তপ্ত করে বয়সের পারদ বাড়িয়ে দেয়।
মদ খাওয়া , জুয়া খেলা , ড্রাগ নেওয়া ইত্যাদির থেকে হাজার গুণ জোরালো এবং ক্ষতিকর নেশা হল প্রেমে পড়া। - সমরেশ মজুমদার