#Quote
More Quotes
যদি হিংসার মতো পাপ দূর করতে চাও তবে ব্যস্ত থাকো। কারণ ব্যস্ত ব্যক্তির কারো প্রতি হিংসা করার সময় নেই।
তাকওয়া আল্লাহর ভয়ে নিজেকে সব ধরনের পাপ থেকে দূরে রাখা।
কলিযুগ হল পাপের যুগ, আর এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা ।
সফল হতে অনেকেই চায় কিন্তু নিজেকে তেমন করে বানায় না। অথচ সবাই জানে যে ঈগল হয়ে উড়তে গেলে হাঁসের সঙ্গে সাঁতার মানায় না।
জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মত হঠাৎ ফুৎকারে উড়ে যাই।
শপথ নিলাম আজকে সবাই, রাখবো সকল রোজা। মিথ্যে কথা বলবো না আর, কমবে পাপের বোঝা।
সাম্যের গান গাই! – যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই। এ পাপ-মুলুকে পাপ করেনি কে আছে পুরুষ-নারী? আমরা তো ছার; – পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী! তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল, দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!
শবে বরাত মানে তওবার রাত, মাগফিরাতের রাত! হে আল্লাহ, আমাদের সকল পাপ ক্ষমা করো এবং সঠিক পথে পরিচালিত করো। আমিন!
কিছু নাম লেখা ছিল বালির উপর । পাশাপাশি হেঁটেছিল বেশ কিছু পায়ের ছাপ । সমুদ্র ধুয়ে নিয়ে গেছে, সব তার বুকে । ঢেউ এসে ধুয়ে গেছে, জমানো যত পাপ |
জীবনে তাকেই আঁকড়ে ধরো, যে তোমাকে পেয়ে আর কাউকে চায় না…।