#Quote

চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি।- ক্ষণা

Facebook
Twitter
More Quotes
হে দুর্দম, হে নিশ্চিত, হে নূতন, নিষ্ঠুর নূতন, সহজ প্রবল, জীর্ণ পুষ্পদল যথা ধ্বংস ভ্রংশ করি চতুর্দিকে বাহিরায় ফল, পুরাতন পর্ণপুট দীর্ণ করি বিকীর্ণ করিয়া অপূর্ব আকারে তেমনি সবলে তুমি পরিপূর্ণ হয়েছ প্রকাশ– প্রণমি তোমারে।
হৈ ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক- হে ভৈরব, হে রুদ্র বৈশাখ
আমার সোনার দেশের, সোনার মাটিকে কলঙ্কিত হতে দিতে চাইনা বলেই তো দেশ দেশ করি, মাটির কথা বলি।
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয় - সুনীল গঙ্গোপাধ্যায়
আরম্ভ হয় না কিছু — সমস্তের তবু শেষ হয় — কীট যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে তারও বড় ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয়! যা হয়েছে শেষ হয়; শেষ হয় কোনোদিন যা হবার নয়! - জীবনানন্দ দাশ
বৈশাখের মেলাতে ঘুরতে ফিরতে উঠতে বসতে ধরতে ছাড়তে, দেখি কত যুবতী হাসছে গাইছে কেনাকাটা করছে খাচ্ছে দাচ্ছে কোমড় দুলিয়ে হাটছে! লাল পাড়ে সাদা শাড়ি ছেলেদের নজর কাড়ি এ যেন রসের হাড়ি নয় কোন বাড়াবাড়ি! ছেলেরাও কম না টিএসসি রমনা সারাদিন কাটিয়ে যায় মেয়ে পটিয়ে!
আমি মাটিতে থাকি, কিন্তু চোখে আকাশ।
ওই বসন্তের কোকিলের ডাক যেন আজ ফিরে এসেছে এই বৈশাখে, বর্ষার আগমনে সাদা কাশফুলের আগমন আর তোমার সেই ব্যাকুল হাসির ঠোঁট যেন প্রকৃতির মাঝে মিশে গেছে। শুভ নববর্ষ প্রিয়।
কিছু মেঘ গুমোট করুক আকাশের মাঝেই,সব মেঘেদের যে মাটির বুকে ঝড়ে পড়তে নেই|
ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জনছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন, চৈত্র অবসান– গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান।