#Quote

শোনো শালবন বিহার, মহাস্থানগড়, সীতাকুণ্ড- পাহাড়-আমি ফিরব। যদি মানুষ হয়ে না পারি, পাখি হয়েও ফিরব একদিন। - তসলিমা নাসরিন

Facebook
Twitter
More Quotes by Taslima Nasrin
ভুলে যেতে হলে ভুলে যাও, বাঁচি। যত মনে রাখবে, যত চাইবে আমাকে, যত কাছে আসবে, যত বলবে ভালোবাসো, তত আমি বন্দি হতে থাকবো তোমার হৃদয়ে, তোমার জালে, তোমার পায়ের তলায়, তোমার হাতের মুঠোয়, তোমার দশনখে - তসলিমা নাসরিন
সে তোমার বাবা, আসলে সে তোমার কেউ নয় সে তোমার ভাই, আসলে সে তোমার কেউ নয় সে তোমার বোন, আসলে সে তোমার কেউ নয় সে তোমার মা, আসলে সে তোমার কেউ নয় । তুমি একা। - তসলিমা নাসরিন
হে নারী, কেউ যদি তোমাকে ধর্ষণ করতে আসে, তুমিও তাকে ধর্ষণ করে দাও। পুরুষদের দেখিয়ে দাও, ধর্ষণ শুধু তারা নয়, তোমরাও পারো। - তসলিমা নাসরিন
কাছে যতটুকু পেরেছি আসতে, জেনো দূরে যেতে আমি তারো চেয়ে বেশী পারি। ভালোবাসা আমি যতটা নিয়েছি লুফে তারো চেয়ে পারি গোগ্রাসে নিতে ভালোবাসা হীনতাও। জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাঁটি। অতল নিষেধে ডুবতে ডুবতে ভাসি, আমার কে আছে একা আমি ছাড়া আর? - তসলিমা নাসরিন
যদি ভুলে যাবার হয়, ভুলে যাও। দূরে বসে বসে মোবাইলে, ইমেইলে হঠাৎ হঠাৎ জ্বালিয়ো না, দূরে বসে বসে নীরবতার বরফ ছুড়ে ছুড়ে এভাবে বিরক্তও করো না। - তসলিমা নাসরিন
কতটুকু ভালোবাসা দিলে, ক তোড়া গোলাপ দিলে, কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে, কটি নির্ঘুম রাত দিলে, কফোঁটা জল দিলে চোখের – সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছেলে আমাকে, বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো - তসলিমা নাসরিন
এখনো কেমন যেন কল কল শব্দ শুনি নির্জন বৈশাখে, মাঘচৈত্রে ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি। - তসলিমা নাসরিন
বড়শিতে গাঁথা হৃদপিন্ডের আঁশ ছিঁড়ে খেতে চাও, তুমি তো পুরুষই খাবে। সাঁতার জানি না, মধ্যনদীতে ডুবি অন্ধকে টোপ দেবার মানুষ নেই। - তসলিমা নাসরিন
যৌন উত্তেজনা বেড়েছে তোমার, সে তোমার সমস্যা, আমার নয়। তোমার সেটি বাড়ে বলে আমার নাক চোখ মুখ সব বন্ধ করে দেবে, এ হতে পারে না। আমি তোমার ব্যক্তিগত সম্পত্তি নই যে তুমি আমাকে আদেশ দেবে আমি কি পরবো, কীভাবে পরবো, কোথায় যাবো, কতদূর যাবো। তোমার সমস্যার সমাধান তুমি করো। আমাকে তার দায় নিতে হবে কেন! যৌন উত্তেজনা আমারও আছে, সে কারণে তোমার নাক চোখ মুখ ঢেকে রাখার দাবি আমি করিনি। - তসলিমা নাসরিন
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু এখনো কেমন যেন হৃদয় টাটায় প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে পাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে। - তসলিমা নাসরিন