#Quote
যৌন উত্তেজনা বেড়েছে তোমার, সে তোমার সমস্যা, আমার নয়। তোমার সেটি বাড়ে বলে আমার নাক চোখ মুখ সব বন্ধ করে দেবে, এ হতে পারে না। আমি তোমার ব্যক্তিগত সম্পত্তি নই যে তুমি আমাকে আদেশ দেবে আমি কি পরবো, কীভাবে পরবো, কোথায় যাবো, কতদূর যাবো। তোমার সমস্যার সমাধান তুমি করো। আমাকে তার দায় নিতে হবে কেন! যৌন উত্তেজনা আমারও আছে, সে কারণে তোমার নাক চোখ মুখ ঢেকে রাখার দাবি আমি করিনি। - তসলিমা নাসরিন
Facebook
Twitter
More Quotes by Taslima Nasrin
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু এখনো কেমন যেন হৃদয় টাটায় প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে পাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে। - তসলিমা নাসরিন
আমি বুঝে নিলাম- তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসোনা। ভালোবাসা ফুরোলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছো। ভালোবাসা ততদিনই ভালোবাসা যতদিন এটি অন্ধ থাকে, বধির থাকে, যতদিন এটি বেহিসেবি থাকে। - তসলিমা নাসরিন
ও মেয়ে, শুনছ বাইরে খানিক মেলে দাও তো এসব দুঃখ তোমার একদম গেছে ভিজে হাওয়ার একটি গুণ চমৎকার কিছু দুঃখ উড়িয়ে নেয় নিজে।
তুমি ছাড়া তোমার কেউ নেই কোন প্রানী বা উদ্ভিদ নেই। তবু এত যে বলো তুমি তোমার, তুমিও কি আসলে তোমার ? - তসলিমা নাসরিন
পুরুষরা যেমন গরম লাগলে খালি গায়ে ঘুরে বেড়ায় নারীরাও তেমনি খালিগায়ে ঘুরে বেড়াবে, তাদের স্তন সবাই দেখবে। - তসলিমা নাসরিন
মানুষের চরিত্রই এমন বসলে বলবে না, বসো না দাঁড়ালে, কি ব্যাপার হাঁটো আর হাঁটলে, ছি: বসো। শুয়ে পড়লে ও তাড়া – নাও উঠো, না শুলে ও স্বষ্তি নেই, একটু তো শুবে! - তসলিমা নাসরিন
তুমি মেয়ে, তুমি খুব ভাল করে মনে রেখো তুমি যখন ঘরের চৌকাঠ ডিঙোবে লোকে তোমাকে আড়চোখে দেখবে। তুমি যখন গলি ধরে হাঁটতে থাকবে লোকে তোমার পিছু নেবে, শিস দেবে। তুমি যখন গলি পেরিয়ে বড় রাস্তায় উঠবে লোকে তোমাকে চরিত্রহীন বলে গাল দেবে। যদি তুমি অপদার্থ হও তুমি পিছু ফিরবে আর তা না হলে যেভাবে যাচ্ছ, যাবে। - তসলিমা নাসরিন
যেরকম ছিলে, সেরকমই তুমি আছ কেবল আমাকে মাঝপথে ডুবিয়েছ স্বপ্নের জলে উলটো ভাসান এত আমি ছাড়া আর ভাগ্যে জুটেছে কার! - তসলিমা নাসরিন
আমি তাকে ভালোবেসে,ঘৃণা করে, তাকে সসম্মানে, গোপনে, তাকে হৃৎপিণ্ডে, রক্তচলাচলে বহন করি, বাঁচাই। আমার সময়। আমার আততায়ী, আমি জন্মে তাকে জন্ম দিই। - তসলিমা নাসরিন
“পৃথিবীর ইতিহাসে, কোনও অন্ধকার সমাজে যখনই কোনও নারী পুরুষতন্ত্রের বিরুদ্ধে রুখে উঠেছে, নিজের স্বাধীনতার কথা বলেছে, ভাঙতে চেয়েছে পরাধীনতার শেকল, তাকেই গালি দেওয়া হয়েছে পতিতা বলে।” - তসলিমা নাসরিন