#Quote
More Quotes by Zahir Raihan
অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো। তবে পেটানোর পরে তিনগুণ বেশি ভালোবাসা আবশ্যক। — জহির রায়হান
ছেলেটার বোধহয় কেউ মারা গেছে। তাই শোঁক করছে খালি পায়ে হেঁটে। কেউ বললো, কে জানে এটা নতুন ফ্যাশনও হতে পারে। আজকাল কত রকমের ফ্যাশন যে দেখি। (আরেক ফাগুন উপন্যাস থেকে) — জহির রায়হান
ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। চাঁদ হেলে পড়লো পশ্চিমে। উঠোনের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। পরীর দীঘির পারে একটা রাতজাগা পাখির পাখা ঝাপটানোর আওয়াজ শোনা গেলো। রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত। (হাজার বছর ধরে) — জহির রায়হান
আশ্চর্য মানুষের মন। সে যে কখন কি চায় তা নিজেও বলতে পারে না। কিসে তার সুখ আর কিসে তার অসুখ এর সত্যিকার জবাব সে নিজেও দিতে পারে না কোনদিন।
মাঠ ভাসলো, ঘাট ভাসলো, ভাসলো বাড়ির উঠান।ঘর ভাসলো,বাড়ি ভাসলো,ভাসলো কাজির কুশান।
রাত বাড়ছে, হাজার বছরের পুরনো সেই রাত! - জহির রায়হান
আমার সোনার দেশের, সোনার মাটিকে কলঙ্কিত হতে দিতে চাইনা বলেই তো দেশ দেশ করি, মাটির কথা বলি।
-আজকের বিকেলটা বড় সুন্দর, তাই না? –কালও এমনটি ছিলো। -চিরকাল যদি এমন থাকে? –তাহলে বড় একঘেয়ে লাগবে। (শেষ বিকেলের মেয়ে) — জহির রায়হান
ছোট্ট একটা বাড়ি থাকবে তার, শহরে নয়, শহরতলীতে ; যেখানে লাল কাঁকরের রাস্তা আছে আর আছে নীল আর সবুজের সমারোহ। (শেষ বিকেলের মেয়ে) — জহির রায়হান
দুনিয়াটা হলো কতোগুলো স্বার্থপরের আড্ডাখানা। অন্যকে দিয়ে নিঃশেষ হয়ে যেতে পারো তুমি, কিন্তু তোমার প্রয়োজনে কারো কাছ থেকে একটা কানাকড়িও পাবে না। — জহির রায়হান