#Quote

রাত বাড়ছে, হাজার বছরের পুরনো সেই রাত! - জহির রায়হান

Facebook
Twitter
More Quotes by Zahir Raihan
ছোট্ট একটা বাড়ি থাকবে তার, শহরে নয়, শহরতলীতে ; যেখানে লাল কাঁকরের রাস্তা আছে আর আছে নীল আর সবুজের সমারোহ।
লড়াই রাজার শুধু সঙ্গে রাজার, এক জাতের সঙ্গে অন্য জাতের আর এক দেশের সঙ্গে অন্য দেশেরই হয় না। একটি মনের সাথে অন্য একটি মনেরও লড়াই হয়।
কি দিয়েছি আর কি পেয়েছি তার হিসেব করতে গেলে তো আর দেশকে ভালোবাসা যাবে না। দেশকে ভালোবাসতে হয় নিঃস্বার্থ ভাবে। (জীবন থেকে নেওয়া) — জহির রায়হান
ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। চাঁদ হেলে পড়লো পশ্চিমে। উঠোনের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। পরীর দীঘির পারে একটা রাতজাগা পাখির পাখা ঝাপটানোর আওয়াজ শোনা গেলো। রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত। (হাজার বছর ধরে) — জহির রায়হান
ছেলেটার বোধহয় কেউ মারা গেছে। তাই শোঁক করছে খালি পায়ে হেঁটে। কেউ বললো, কে জানে এটা নতুন ফ্যাশনও হতে পারে। আজকাল কত রকমের ফ্যাশন যে দেখি। (আরেক ফাগুন উপন্যাস থেকে) — জহির রায়হান
মা, রোজ পাঁচ বেলা যার কাছে মাথা ঠোকো, তাকে ভুলেও কি একবার জিজ্ঞেস করতে পারো না এত সাধ-আহ্লাদ দিয়ে যদি গড়েছেন তোমাদের, সেগুলো পূরণ করার মতো সামর্থ্য কেন দেননি ? (বরফ গলা নদী) — জহির রায়হান
দু-নম্বর কেরানির টেবিল থেকে বড় সাহেবের চেম্বারে আসতে হলে মাত্র ঊনিশটি পদক্ষেপের প্রয়োজন। কিন্তু এর মধ্যে আকাশ-পাতাল কত কিছুই-না চিন্তা করেছে কাসেদ। চাকরির প্রমোশন থেকে বরখাস্ত কোনো কিছুই বাদ যায়নি।
মানুষ মাঝে মাঝে অনেক কিছু ভাবে। কখনো তার অর্থ খুঁজে পাওয়া যায় না। কখনো যায় না। তবুও তার ভাবনার শেষ হয় না।
দুনিয়াটা হলো কতোগুলো স্বার্থপরের আড্ডাখানা। অন্যকে দিয়ে নিঃশেষ হয়ে যেতে পারো তুমি, কিন্তু তোমার প্রয়োজনে কারো কাছ থেকে একটা কানাকড়িও পাবে না। — জহির রায়হান
ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। চাঁদ হেলে পড়লো পশ্চিমে। উঠোনের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। পরীর দীঘির পারে একটা রাতজাগা পাখির পাখা ঝাপটানোর আওয়াজ শোনা গেলো। রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত।