#Quote
More Quotes
পুকুরের উপর ঢেউ গল্প বলে, রহস্যের ফিসফিসানি, পর্দার মতো নরম, ধূসর রঙের ক্যানভাসে আকাশের অশ্রু, জলের ব্যালেতে সৌন্দর্য আঁকা।
আমি নাইতে গিয়ে এক পদ্ম দেখেছি তুলবো বলে তাহার উপর হাত রেখেছি, যে পদ্ম অঙ্গে ঢেলেছে কতশত নীল তাই দিয়ে সাজাবো আসমানী মঞ্জিল।
তারার মেলা লুকিয়ে রেখেছি মন ডগাতে নিশিতে শুরু রক্ত খেলা শেষ হবে এই প্রভাতে, স্বার্থকী তুই পদ্ম পানে রণে নেমে আয় রাঙা দেহে সেজে আছি জলের কিনারায়।
আমি পদ্মফুলের মত, কারণ পদ্মফুল যেমন ময়লার মাঝে জন্মায়, তেমনই আমিও এক নোংরা মানসিকতার মানুষে ভরা সমাজে জন্মগ্রহণ করেছি।
পদ্মফুল খুবই কোমল, তেমনই আমার মনও, কখনো ভাঙতে যেও না একে।
আমার বন্ধু কে, তোমরা কি কেউ জানো? অরন্যের লতিকা গুল্ম, নাকি নদীতে বয়ে যাওয়া স্রোত? নাকি পাহাড়ের খন্ড আকৃতির স্তুপ, কিংবা সমুদ্র তলদেশের মৎস্যকন্যারা? আমি আজ ভেবে ভেবে ক্লান্ত পরিশ্রান্ত, হতবিহ্বল উদ্ভ্রান্ত।
পাথরে পরিপূর্ণ একটি নদী অপেক্ষা মাছে ভর্তি একটি পুকুর শ্রেয়।
গ্রীষ্মের বিকেলে কালবৈশাখীর ঝড়, তপ্ত মানুষজন হয়ে ওঠে আনন্দমুখর।
ছোটবেলা থেকে দেখেছি পদ্মফুল প্রায় সব পুজোয় ব্যবহৃত হয়, তাই মাঝে মাঝে মনে হয় এর হয়তো কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে, নাহলে ময়লা জায়গায় জন্ম নিয়েও কি করে এগুলো পুজোর কাজে লাগে!
এক সময় বর্ষা ও শরৎকালে বাংলার বিলে ঝিলে ফুটে থাকতো শোভাবর্ধনকারী, মনোহরি পদ্মফুল। “ওহে পদ্ম ফুল! ভোরের হাওয়ায় শীতল স্পর্শে দুলছো দোদুল- দুল।” আজকাল আর সর্বত্র পদ্মফুলের দেখা পাওয়া যায় না।