#Quote
More Quotes
তারার মেলা লুকিয়ে রেখেছি মন ডগাতে নিশিতে শুরু রক্ত খেলা শেষ হবে এই প্রভাতে, স্বার্থকী তুই পদ্ম পানে রণে নেমে আয় রাঙা দেহে সেজে আছি জলের কিনারায়।
আমার সাথে দেখা করতে এসো আমার গ্রামের পুকুর পাড়ে, সেথায় যে পদ্মফুলের বাহার আছে, তার পাশে বসেই দুজনে এক বিকেল কাটিয়ে দেব।
আমার বন্ধু কে, তোমরা কি কেউ জানো? অরন্যের লতিকা গুল্ম, নাকি নদীতে বয়ে যাওয়া স্রোত? নাকি পাহাড়ের খন্ড আকৃতির স্তুপ, কিংবা সমুদ্র তলদেশের মৎস্যকন্যারা? আমি আজ ভেবে ভেবে ক্লান্ত পরিশ্রান্ত, হতবিহ্বল উদ্ভ্রান্ত।
জীবন হল পানির মত, যে পাত্রে রাখবেন তার আকার ধারন করবে। কিন্তু আপনি যদি ভালো পাত্রে ভালো জায়গায় রাখেন, ব্যাবহার করতে পারবেন। কিন্তু ময়লা পাত্রে অবহেলায় রাখলে, নষ্ট হয়ে যাবে। - এসিল হুওন
এক সময় বর্ষা ও শরৎকালে বাংলার বিলে ঝিলে ফুটে থাকতো শোভাবর্ধনকারী, মনোহরি পদ্মফুল। “ওহে পদ্ম ফুল! ভোরের হাওয়ায় শীতল স্পর্শে দুলছো দোদুল- দুল।” আজকাল আর সর্বত্র পদ্মফুলের দেখা পাওয়া যায় না।
যাহার ঘরে চাকরানী নাই তাহার ঘরে ঠকামি, মিথ্যা সংবাদ, কোন্দল এবং ময়লা, এই চারটি বস্তু নাই।
পদ্মের মতো, আপনিও অন্ধকার সময় এবং অসুবিধার মধ্য দিয়ে বেড়ে উঠতে পারেন। আপনি নতুনের মতো জ্বলতে বারবার উঠতে পারেন কারণ আপনার ভিতরে এমন কিছু রয়েছে যা বিশ্ব স্পর্শ করতে পারে না।
ভালো মানুষ আর পদ্মফুল ময়লায়ও ফুটে।
কয়লা ধুলে যেমন ময়লা যায় না ঠিক তেমনি মানুষের স্বভাব চরিত্র কখনো পাল্টায় না।
পদ্মফুল ভরা ঝিল দেখতে গিয়েছিলাম, সূর্যাস্তের সময় যে সেই জায়গা কতটা মধুর লাগে, সেটা বলে বোঝানো যাবে না, যে দেখবে সেই এর অলৌকিকতা অনুভব করতে পারবে।