More Quotes
কেউ অভিমান সাজায় দূরত্বের আদলে কেউ আবার আস্ত একটা পাহাড় জমায় এক মুঠো হাসির আড়ালে।
পৃথিবীতে সবথেকে অসহায় সেই মানুষ , যে নিজের রাগ,অভিমান,কষ্ট পারে না প্রকাশ করতে; পারে না একটু চিৎকার করে কাঁদতে শুধু মৃদু হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জল।
ছোটবেলায় আমরা যাকে রাগ বলে থাকি,বড়বেলায় সেটাই অভিমানে পরিণত হয়।
অভিমান যে ভাঙতে পারে, সে সম্পর্কে মূল্য দিতে পারে!
অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই, বহু বছর পর অভিমান ভাঙলে, গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই।
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ, আমাকে গ্রহন করো । উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ । আমাকে আর কি বেদনা দেখাবে ?
তোমার অভিমানের আগুনে পুড়ে যদি আরও খাঁটি হয় আমাদের ভালোবাসা, তবে এই পুড়ে যাওয়াকেও আমি বরণ করি। তোমার অভিমান যেন প্রেমের পরীক্ষা, যে পরীক্ষা আমি প্রতিনিয়ত দিতে চাই।
আরো কাছে এসো, ছুঁয়ে দেখো আমায় তোমার আরও কাছে রাখো আমায় । প্রিয় অভিমান, দূরত্ব কি তোমায় মানায়?
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না।
মেয়েরা অভিমান করে তাকে আরো বেশী ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে বোঝার জন্য।