More Quotes
বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসি নি- আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম। -কাজী নজরুল ইসলাম।
অভিমান ভালোবাসার মতোই, কখনও দীর্ঘস্থায়ী হয় না। বই: অনন্ত অম্বরে — হুমায়ূন আহমেদ
একটি কাপকেক, ভাঙাতে পারে সকল অভিমান! তাই কেউ আপনার উপর কোনও কারণে অভিমান করে থাকলে তাকে কাপকেক এনে খুশি করে দিন।
ওই পাহাড়ের চূড়ায় শুভ্র মেঘ জানে। পাহাড়ের বুকে কত অভিমান জমে আছে।
পৃথিবীতে সবথেকে অসহায় সেই মানুষ , যে নিজের রাগ,অভিমান,কষ্ট পারে না প্রকাশ করতে; পারে না একটু চিৎকার করে কাঁদতে শুধু মৃদু হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জল।
মেয়ে মানুষটা তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমায় দিন শেষে একবার হলেও খুঁজবে।
অভিমানের দাম যেখানে নেই, সেখানে অভিযোগ করেও কোন লাভ হয় না।
মানুষ কি কখনো মানুষকে ভুলে যায়? নাকি একটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন।
রাগ,অভিমান ও অভিযোগ বুদ্ধিহীন ও দূর্বলেরা করে। যারা চালাক তারা পরিস্থিতি পরিবর্তন করার বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে থাকে।
আমার অভিমানের নীরবতার মেঘ তোমার পূর্ণিমায় ভরা পৃথিবীকে ঢেকে দেবে একদিন।