More Quotes
ভালোবাসার মানুষরাই বেশি অভিমান করে,কারন যেখানে ভালোবাসা যত বেশি সেখানে অভিমানের মাত্রা তত বেশি।
ভালোবাসা হলো মূলত রংধনুর মত, রংধনু যেমন সাতটি রঙ ছাড়া পরিপূর্ন হয় না, তেমনি বিশ্বাস,রাগ, অভিমান, কষ্ট,আবেগ ছাড়া, ভালোবাসাও পরিপূর্ন হয়না।
বোকা মানুষ গুলো কাউকে ঠকাতে পারে না,,, তারা শুধু অভিমান করে যায়।
অভিমান চেপে রাখা, চাওয়া গিলে ফেলা, নিজের ভালো লাগা ভুলে যাওয়া এইসবই মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের গল্প।
তোর সাথেই যত অভিমান কত ঝগড়া, তুই আমার প্রিয় ভাই/বোন! শুভ জন্মদিন
অভিমানের দেয়াল এত বড় হয়ে গেছে যে, এখন তোমার কাছেও আসতে পারি না।
ভালোবাসায় সব হারানো মানুষ গুলো কখনো রাগ করে না! এক আকাশ অভিমান নিয়ে একাকিত্বের পথিক হয়।
অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না।
অভিমান সৃষ্টি হয় মানুষের হৃদয়ের গভীর, গোপন অন্তঃস্থলে যেখানে কেউ স্পর্শ করতে পারে না।
প্রিয় মানুষটির উপর যতোই অভিমান করে থাক না কেনো, তার কথা দিনে একবার হলেও মনে পড়বেই, আর সেটাই বলে দেয় যে আজও তাকে ভুলতে পারা যায় নি।