#Quote

More Quotes
তুমি কষ্ট পাবে বলে আমি কত শত রাগ, অভিমান আকাশে উড়িয়ে দিয়েছি, তা তুমি বুঝতেও পারোনি।
আপনি শত অভিমান করে থাকার পরও, যে মানুষটা আপনার মুখে হাসি ফোঁটাতে পারে, সেই মানুষটি আপনাকে কল্পনার চেয়েও বেশী ভালোবাসে।
যার কাছে তোমার অভিমানের কোন মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানই নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও।
আমার নীরবতা আমার কষ্টের আরেকটি শব্দ
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহন করো । উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ । আমাকে আর কি বেদনা দেখাবে ?
তোমার প্রতি অভিমান করা সহজ, কিন্তু সেই অভিমানের কষ্ট সহ্য করা ভীষণ কঠিন।
যে প্রেমিক সাহস-মাতঙ্গপরি চড়ি সহিষ্ণুতা দৃঢ়বর্মে সর্বাঙ্গ আবরি,নির্ভয়ে প্রবেশে প্রেম-বিপিন মাঝার, নিরাশা-কন্টক নাহি ফুটে দেহে তার; বিরহ-শার্দুল নারে গ্রাসিবারে তায়, প্রিয়-প্রেম-সুখ-মৃগ দরিতে সে পায়। - কৃষ্ণচন্দ্র মজুমদার
অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না।
যতবেশি তোমাকে ভুলতে চাই ততই তুমি আমার হৃদয়ের কাছাকাছি চলে আসো আর অভিমান যেন ভালোবাসা আরো বাড়িয়ে দিয়ে যায়।
অভিমান তো আমার অধিকার ছিল, কিন্তু এখন সেই অধিকারও হারিয়ে ফেলেছি।