#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
“বিজ্ঞান আমাদের মানবজাতির জন্যে একটি সুন্দর উপহার, আমাদের উচিত সেটিকে বিকৃত না করা”। - এ. পি. জে. আব্দুল কালাম
কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। - এ. পি. জে. আব্দুল কালাম
প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। - এ পি জে আব্দুল কালাম
কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ,কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। - এ. পি. জে. আব্দুল কালাম
আমাকে দেখতে সুন্দর নয়, কিন্তু আমি আমার অন্তরের সৌন্দর্য দিয়ে কারও জীবনে আনন্দ এনে দিতে পারি যার তা প্রয়োজন। - এ. পি. জে. আব্দুল কালাম
তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেপথে কেউ যায় নি, সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা। - এ. পি. জে. আব্দুল কালাম
“নেতা সমস্যায় ভয় পাবেন না। বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন। তাঁকে কাজ করতে হবে সততার সঙ্গে”। - এ. পি. জে. আব্দুল কালাম
সাহস হারাবে না । আর লক্ষ্য রাখবে জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না যায়। - এ. পি. জে. আব্দুল কালাম
বৃষ্টির সময় প্রত্যেকটি পাখিই কোথাও না কোথাও আশ্রয় পায়। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়”। - এ. পি. জে. আব্দুল কালাম
জীবন এক কঠিন খেলা, এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগত ভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। - এ. পি. জে. আব্দুল কালাম