#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
মন থেকে যারা কাজ করে না তাঁদের জীবন ফাঁপা। সাফল্যের স্বাদ তাঁরা পায় না। - এ. পি. জে. আব্দুল কালাম
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না। - এ. পি. জে. আব্দুল কালাম
কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। - এ. পি. জে. আব্দুল কালাম
রাষ্ট্রপতি পদের রাজনীতিকরণ করা উচিত নয়। একবার রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়ে গেলে তিনি রাজনীতির উপরে। - এ. পি. জে. আব্দুল কালাম
স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেবে না। - এ. পি. জে. আব্দুল কালাম
আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে শেষ হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম, গরীব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন। - এ. পি. জে. আব্দুল কালাম
যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক। - এ পি জে আব্দুল কালাম
উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়। - এ. পি. জে. আব্দুল কালাম
যারা পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাঁদের সাহায্য করেন। - এ. পি. জে. আব্দুল কালাম
আমি সুপুরুষ নই। কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। - এ. পি. জে. আব্দুল কালাম