#Quote
More Quotes by Bill Gates
সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন, অনেক কিছু শিখতে পারবেন। - বিল গেটস
আমি যখন ছোটো ছিলাম, তখন আমার সত্যি সত্যি অনেক অনেক স্বপ্ন ছিল। আর এ স্বপ্ন তৈরি হয়েছিল, কারণ আমার অনেক অনেক পড়ার সুযোগ ঘটেছিল। – বিল গেটস
ব্যবসা হল একটি অর্থের খেলা। যার কিছু নিয়ম এবং প্রচুর ঝুঁকি রয়েছে। - বিল গেটস
এখনই শুরু করে দিন। কারণ আজ যে আইডিয়া মাথায় নিয়ে আপনি ঘুরছেন, তা যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে ঠিক কয়েক বছর পর দেখবেন আপনার আইডিয়াটি কাজে লাগিয়ে ঠিকই আরেকজন সফল হয়ে গেছে। তখন আফসোস ছাড়া আর কিছুই আপনার করার থাকবে না। - বিল গেটস
পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো, বিয়ের পরে পৃথিবীর পরিবর্তন তো পরের কথা, টিভির চ্যানেলই পরিবর্তন করতে পারবেনা। - বিল গেটস
আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। – বিল গেটস
আপনি যদি মানুষকে সরঞ্জাম দেন এবং তারা যদি তাদের প্রাকৃতিক ক্ষমতা এবং কৌতূহল ব্যবহার করে, তাহলে তারা এমন জিনিসগুলি বিকাশ করবে যা আপনাকে অবাক করবে। - বিল গেটস
আমাদের এমন কিছু মানুষ প্রয়োজন যারা আমাদেরকে তাদের মতামত জানাবে, এভাবেই আমরা উন্নতি করতে পারব। - বিল গেটস
সাফল্য অনেকটা উস্কানি দেয়া শিক্ষকদের মত। এটা দক্ষ ও বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না। - বিল গেটস
মানুষ সবসময় পরিবর্তনে ভয় পায়। তা আমরা দেখতে পাই, যখন বিদ্যুৎ আবিষ্কার হয়। তখন মানুষ বিদ্যুৎ ব্যবহারে ভয় পেত। তারা কয়লা এবং গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রেও ভয় করত। যারা অজ্ঞ থেকেছে তারা সব সময় নতুনকে বরন করে নিতে ভয় পেয়েছে। একটু সরাসরি বলতে গেলে, অজ্ঞতাই ভয়ের জন্ম দেয়। - বিল গেটস