#Quote
More Quotes by Lalon
গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কী ক্ষতি হয় লালন বলে জাত কারে কয় এই ভ্রমও তো গেল না
ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে যাবে আচেনারে চেনা।
এমন মানবজনম আর কি হবে! মন যা করো তরায় করো এইভবে - লালন
না ছিল আসমান জমিন পবনপানি সাঁই তখন নিরাকারে। - লালন
কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো
শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভূবনে
সত্তর হাজার সাল ধরে গাছের পরে সাধন করে, বারিতলায় হুকুম হলো, নসূর ঝরিল ঝরিয়ে দুনিয়া সৃষ্টি করে। - লালন
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পায়
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি একি জলেই সব হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি যমে তো কাউকে ছাড়বে না
জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা না না না । - লালন