#Quote
More Quotes by Probar Ripon
পৃথিবীর মূল সমস্যা হলো, গরীবেরা কেউ কাউকে বিশ্বাস করে না, আর ধনীরা বাইরে শত্রু শত্রু ভাব দেখালেও ভেতরে ভেতরে বন্ধু।
রক্ত দিয়ে সিংহাসন বানালে, সে সিংহাসনে বসা যায় না, ডুবে যেতে হয় মহারাণী। এত এত মৃত্যুর জন্য কে দায়ী আমরা জানি জানি
হীনমন্যরা সবসময় আত্মবিশ্বাসীকে অহংকারী বলে
রাস্তা না চিনলে জীবন অহেতুক ভ্রমণ ছাড়া আর কিছুই নয় - প্রবর রিপন
এমন দেশটি আপনি আসলেও কোথাও খুঁজে পাবেন না, আর পেলে নিশ্চয় আপনি সেখানে যেতে চাইবেন না
আর সব দোষ কি মিথ্যেবাদীর? যে সত্য মিথ্যে আলাদা করতে পারে না, তারও দোষ কম কিসে?
তুমি ভাবো একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, আমি ভাবি আমার ভেতর থেকে একদিন পৃথিবী হারিয়ে যাবে - প্রবর রিপন
স্বৈরাচার পতনের আনন্দ করুন, কিন্তু সে আনন্দ ধ্বংসের ভেতর দিয়ে নয়। যারা করছে এসব, শিক্ষার্থীরা এক হয়ে তাদের প্রতিরোধ করুন
আপনাকে মেনে নিতেই হবে অজস্র শ্রমিকের মৃত্যুর চেয়ে একজন সেলিব্রেটির জীবনের বিতর্ক গুরুত্বপূর্ণ, যেভাবে অজস্র ঋণ দায়গ্রস্থ কৃষকের আত্মহত্যার চেয়ে প্রিয় দলের খেলায় হেরে যাওয়া
মানুষের কাছে যাই হোক, প্রকৃতির কাছে বছরের শুরুর দিন বসন্তের প্রথম দিন