#Quote

More Quotes by Probar Ripon
ঘৃণার এইসব সুতীব্র দিনে ভালোবাসা আসলেই বিস্ময়কর !
প্রেমের ধর্ম এই, সে ছোটোকেও বড়ো করিয়া লয়। আর, আড়ম্বর-প্রিয়তা বড়োকেও ছোটো করিয়া দেখে।
কাউকে বেশী ভালোবাসার মূল্য দিতে হয়, কখনো আর অন্য কাউকে ভালো না বেসে - ফিওদর দস্তভয়স্কি
দুঃস্বপ্ন হলো, ঘুমের ভেতর প্রজাপতি হয়ে উড়ছিলাম, ঘুম ভেঙে দেখি আমি আবার সেই মানুষ
কিছু কিছু স্বপ্ন এমন, ঘুম ভেংগে যাওয়াই যেনো ফিরে পাওয়া জীবন
প্রিয় জীবনানন্দ, এই বাংলায় আর না ফিরে আসাই ভালো, মৃত্যুর আঁধার যে এখানে শুধু শঙ্খচিল আর শালিখ শিকারীর রুপ নিলো
দু:খ করো না, যা তোমাকে পিছনে ফেলে আসতে হয়েছে - তা তোমার ছিলো না
আমরা দুজনেই একদিন আর পৃথিবীতে থাকবো না, এ ভাবনা আমাকে কাউকে শত্রু ভাবা থেকে রক্ষা করে
আমাকে ভালোবাসা যায়, নিয়ন্ত্রণ করা যায় না
পৃথিবীতে এমন কেউ নেই, যে বলতে পারে - সে যা হতে চেয়েছিলো ঠিক তা-ই হতে পেরেছে