More Quotes by Probar Ripon
আপনাকে মেনে নিতেই হবে অজস্র শ্রমিকের মৃত্যুর চেয়ে একজন সেলিব্রেটির জীবনের বিতর্ক গুরুত্বপূর্ণ, যেভাবে অজস্র ঋণ দায়গ্রস্থ কৃষকের আত্মহত্যার চেয়ে প্রিয় দলের খেলায় হেরে যাওয়া
গুমোট বুধবার, হৃদয়ের এই স্যাতসেতে ঘরে গুমড়ে মরা আর কতকাল! আলো নেই, অন্ধকারও নেই, শুধু আগুনের অপেক্ষায় পুড়ে ছাই
রাস্তা না চিনলে জীবন অহেতুক ভ্রমণ ছাড়া আর কিছুই নয় - প্রবর রিপন
পৃথিবীর সমস্ত ব্যস্ত সফল মানুষই কোনো না কোনো সময় রাস্তায় ঘুমিয়ে থাকা পাগলকে ঈর্ষা করে
কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো, যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
মানুষ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা বোকামী, কেননা তারা তাদের স্বার্থের প্রয়োজনে প্রতি মুহূর্তে বদলাতে থাকে
মানুষ একসময় ঠিকই তার নিজের কাছে ফেরে, কিন্তু তখন সে আর জীবিত থাকে না
আকাশের কাছে যাবে বলে, গাছ বারবার জন্ম নিয়ে পৃথিবীতে ফিরে আসে
মেয়েদের হৃদয়মাধুর্য ও সেবানৈপুণ্যকে পুরুষ সুদীর্ঘকাল আপন ব্যক্তিগত অধিকারের মধ্যে কড়া পাহারায় বেড়া দিয়ে রেখেছে।
ভালোবাসলে মৃত্যুর আগে বাসো, মৃত্যুর পর তো ভালোবাসে শকুন - Probar Ripon