#Quote
More Quotes by Probar Ripon
মাথার উপর ছাদ খুঁজতে গিয়ে, আকাশ হারানো এক প্রজাতি হলো মানুষ
যখন টের পাবে তুমি সবার থেকে আলাদা, তখন তোমার কাজ হবে - সবার থেকে নিজেকে আগলে রাখা
কি সুন্দর বাতাস, যেনো আমাকে বিদ্রুপ করছে - কেনো তোর ডানা নেই!
তার সাথে কথা বলতে ভালোবাসি, যার সাথে কথা বলার সময় মনে হয় নিজের সাথে কথা বলছি - ফিওদর দস্তভয়স্কি
যখন নিজের কাছে ফিরতে পারছে না, তখন কেবল গানই পারে তোমাকে নিজের কাছে ফেরাতে
মানুষের চোখের নিচে শুকিয়ে যাওয়া কান্নার কালিতে, কবিরা পৃথিবীর প্রেমের গান লেখে
একজন জোকার হাসছে, কিন্তু তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে
হেমন্তের বৃষ্টি নেমেছে ধূসর শহর জুড়ে, তোমার না থাকা বৃষ্টি হয়ে সঙ্গ দিচ্ছে
দানবেরা রক্ত ঝরাবে আর ঝরবে মানুষের, একেই মনে হয় বলে রক্তের দোষ ।
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পথ - নিজের কাছে ফেরার পথ