More Quotes by Probar Ripon
কি পাইনি তা ভাবার সময় কোথায় আমার,
কোথায় থামিনি তা ভাবার সময় কই নদীর!
জীবনের কোনো উদ্দেশ্য নেই,
উদ্দেশ্য খুঁজতে গিয়ে
আমরা জীবনকে হারিয়ে ফেলি
কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো,
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
শান্ত মগজ অশান্ত হৃদয়,
জীবনকে জিতে নেওয়ার উপায়।
জন্মানোর সুযোগ থাকে অনেকবার,
কিন্তু মৃত্যুর সুযোগ আসে একবার
ধনীরা পৃথিবীকে বানালো নরক, তারপর সবাইকে বললো সুখী হতে,
কিন্তু বললো না আগুনে পুড়তে পুড়তে কিভাবে সুখের অভিনয় করা যায়?
আমাকে ভালোবাসা যায়,
নিয়ন্ত্রণ করা যায় না
দানবেরা রক্ত ঝরাবে
আর ঝরবে মানুষের,
একেই মনে হয় বলে
রক্তের দোষ ।
নিজেকে অপচয় করা ছাড়া,
তেমন উল্লেখযোগ্য কিছুই আর করা হলো না জীবনে!
পৃথিবীতে গতকাল নামে এক স্মৃতিকাতর দেশ আছে,
যেখানে আজ আসে না বলে আগামীকাল আসছে না