#Quote

যেখানে হৃদয় সৎ সেই ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে ; যখন ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে তখন দেশে নিয়ম থাকে ; আর যখন দেশে নিয়ম থাকে তখন দুনিয়াতে সবাই শান্তিতে থাকে। - এ. পি. জে. আব্দুল কালাম

Facebook
Twitter
More Quotes by A. P. J. Abdul Kalam
আমরা শুধুই সাফল্যের উপরই গড়ি না, আমরা অসফলতার উপরেও গড়ি। - এ. পি. জে. আব্দুল কালাম
তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলো। - এ. পি. জে. আব্দুল কালাম
স্বপ্ন বাস্তবে রূপায়িত করার পূর্বে, স্বপ্ন দেখা প্রয়োজন। - এ. পি. জে. আব্দুল কালাম
নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পৃথিবীটা আমাদের বন্ধু। যারা কাজ করে ও স্বপ্ন দেখে প্রকৃতি তাঁদের সাহায্য করে। - এ. পি. জে. আব্দুল কালাম
সমস্যা চিহ্নিত করতে হবে, তারপর সফল হতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। - এ. পি. জে. আব্দুল কালাম
যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেয়া, যাতে তারা আদর্শ মডেল হতে পারে। - এ. পি. জে. আব্দুল কালাম
যখন একটি শিশুর বয়স ১৫,১৬ বা ১৭ হয় তখন সে ঠিক করে, বড় হয়ে সে একজন ডাক্তার,একজন ইঞ্জিনিয়ার,একজন রাজনীতিবিদ হবে অথবা চাঁদ বা মঙ্গল গ্রহে যাবে। এই সময় সে স্বপ্ন দেখতে শুরু করে এবং এই সময়টাই হলো তাদের প্রকৃত গঠন হওয়ার সময়। আপনি তাদেরকে তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করতে পারেন। - এ. পি. জে. আব্দুল কালাম
আমাদের সবার সমান মেধা নেই। তবে আমাদের সকলেরই সুযোগ রয়েছে প্রতিভার বিকাশ ঘটানোর। - এ. পি. জে. আব্দুল কালাম