More Quotes by Probar Ripon
আমি তোমাকে ভালোবাসি মানে এই নয়, তোমাকে চলতে হবে আমার ইচ্ছায়
আমি চলে যাবো চিলের ডানায় গভীর সাগরে !
চোখে স্বপ্ন ছিল,হাতে ভালোবাসা,অথচ কপালে শুধু শূন্যত।
ব্যর্থতা খারাপ কিছু নয়, যত সময় অন্যের সফলতা দেখে ঈর্ষা না হয়
ভয় পেতে পেতে পেতে মানুষ এক সময় এমন ভাবে রুখে দাঁড়ায়, যাকে আর দমানোর সাধ্য থাকে না। বরং এতদিন যে ভয় দেখিয়েছিলো সে-ই ভয় পাওয়া শুরু করে আর পদে পদে ভুল করতে থাকে
মৃত্যু অতটা দুঃখের নয়, যতটা দুঃখের নিঃশ্বাস নিয়েও বেঁচে না থাকা।
রাস্তা না চিনলে জীবন অহেতুক ভ্রমণ ছাড়া আর কিছুই নয় - প্রবর রিপন
আশা করব, মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে ।
চারদিকে এত সৎ আর ভালো মানুষ, অথচ পৃথিবী এত খারাপ হলো কিভাবে! নিশ্চয় এটা এলিয়েনের কাজ। পৃথিবী থেকে এলিয়েন হটাও
ঘুমের ভেতর মরে গেলে, আমাকে স্বপ্নের ভেতর কবর দিও - প্রবর রিপন