#Quote
More Quotes
সময় শোকের চেয়ে বলশালী। শোক তীরভূমি, সময় জাহ্নবী। সময় শোকের ওপর পলি ফেলে আর পলি ফেলে। তারপর একদিন প্রকৃতির অমোঘনিয়ম অনুযায়ী, সময়ের পলিতে চাপা পড়া শোকের ওপর ছোট ছোট অঙ্কুরের আঙুল বেরোয়। অঙ্কুর। আশার-দুঃখের-চিন্তার-বিদ্বেষের। আঙুলগুলো ওপরে ওঠে, আকাশ খামচায়। সময় সব পারে।
যে সময়টাকে তখন গুরুত্ব দিইনি, আজ সেই সময়ের স্মৃতি আমার সবচেয়ে দামি সম্পদ।
কিছু মানুষ বদলে যায় না চাইলেও; তারা বদলে যায় কারণ সময় তাদের ভেতরের শিশুটাকে মেরে ফেলে।
পৃথিবীর সবচেয়ে বড় মায়া হয় তখন যখন ছেড়ে যাওয়ার সময় চলে আসে। - রালফ স্মার্ট
ভালো সময় পেরিয়ে গেলে,পরে থাকে সুখের স্মৃতি,খারাপ সময় দূরে গেলে,আমাদের একটা কঠিন শিক্ষা দিয়ে যায়।
আমি ভাবতাম,সময় সবকিছু ঠিক করে দেবে কিন্তু কিছু ক্ষতসময়েও শুকায় না।
চা পান করার সময়টা হলো আরামের সময় যখন, ব্যক্তি তার চারিপাশের লোকজন এবং পরিবেশ এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন।
ধৈর্য ধরো, শান্ত থেকো, কথা কম বল, খুব পরিশ্রম করে যাও। সময় তোমারও আসবে ইনশাআল্লাহ..!!
আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। সময় থাকতে তাকে মূল্য দাও, না হলে চিরতরে হারিয়ে ফেলবে।
চোখের পানি তাহাজ্জুত নামাজের মুনাজাতে ফেলো। দেখবে পুরো জীবনটাই বদলে যাবে ইনশাল্লাহ।