#Quote
More Quotes by Nirmalendu Goon
কাগজের দুটো পৃষ্ঠার মতো প্রেম, কোনোদিন কেউ ছোঁবে না পরস্পর। চোখের কৃষ্ণ বৃত্ত ঘিরেছে সাদা, ভালোবাসা তবু আমার ভিতরে একা। - নির্মলেন্দু গুণ
আমি আর কোনো নবযাত্রার আয়োজন করবো না। বাকি সময়টা আমি তোমার পাশেই দাঁড়িয়ে থাকতে চাই।
আমার কিছু স্বপ্ন ছিল,আমার কিছু প্রাপ্য ছিল,একখানা ঘর সবার মতো আপন করে পাবার,একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার।
শুধু তোমাকে একবার ছোঁব, ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন
সবাই যে জাল ছিঁড়তে জানে সময় কি আর সে জাল টানে? আমিও সেই জাল টানি না। তোর প্রেমের ঐ সিংহাসনে, সবাই কি আর বসতে জানে। - নির্মলেন্দু গুণ
ডাকিব না প্রিয়, কেবলি দেখিব দু'চোখে পরান ভরে; পূজারী যেমন প্রতিমার মুখে প্রদীপ তুলিয়া ধরে ।
আমি কতো ভালোবাসা দু’পায়ে মাড়িয়ে অবশেষে, কল্পনার মেঘলোক ছেড়ে পৌঁছেছি বাস্তব মেঘে। আজ রাত বৃষ্টি হবে মানুষের চিরকাম্য দাবির ভিতরে।
তুমি চলে গেলে ভাবি, এলোমেলো হয়ে যাই । সাজিয়ে কবির মতো বোঝাতে পারি না, চলে গেলে কথা আসে, প্রেম আসে, বুদ্ধি আসে, হায়রে নিয়তি!
আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে গ্রহ হলে উপগ্রহে পাবে। - নির্মলেন্দু গুণ
আমি চলে যাব পার হয়ে নদী থামব না মোটে, দেখবে তোমার আকাশে তখন কত তারা ফোটে। - নির্মলেন্দু গুণ