#Quote

টাকার অভাবে স্বপ্নগুলো শুধু কাগজে আঁকা থেকে যায় বাস্তবে রঙ পায় না অভাব সব স্বপ্নকে গিলে খায় ধীরে ধীরে।

Facebook
Twitter
More Quotes
বাস্তব টা বড়ই কঠিন প্রিয়; বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও মাঝে মাঝে খুব অসহায় হয়ে পড়ে।
কুন্তীর হাত তার পাতলা, বৃদ্ধ, হাতির দাঁতের রঙের আঙুলে আঁকড়ে ধরে গান্ধারী ফিসফিসিয়ে বললেন, "শান্ত হও, শান্ত হও, হে পাণ্ডবদের মা!" শান্ত হও। সময় চক্রাকারে ঘুরছে, রথের চাকার মতো ঘুরছে। আমাদের জীবনচক্র সঙ্কুচিত হচ্ছে। শীঘ্রই এটি কেবল একটি বিন্দুতে পরিণত হবে। এবং অবশেষে সেই বিন্দুটিও শূন্যে মিশে যাবে। হ্যাঁ, হে প্রবীণ, নিজেকে খুব বেশি দোষারোপ করো না। যতই চেষ্টা করো না কেন, তুমি কখনো অতীতকে ফিরিয়ে আনতে পারবে না, গতকালকে কখনো আগামীতে পরিণত করতে পারবে না। দেখো, আজকের সূর্যোদয় বাস্তব ছিল, সূর্যাস্তও তাই ছিল। আমরা ঘুমিয়ে পড়ব কিন্তু সময় চলতেই থাকবে। এবং আগামীকাল, এটি আমাদের আরও একটি সূর্যোদয় দেবে।
আসলে জীবন ছোট নয় আমাদের সুখের মুহূর্তগুলো ছোট। তাছাড়া জীবন ছোট মনে হওয়ার কারণ হচ্ছে স্মৃতির অভাব। আমরা কখনো বর্তমানে থাকিনা। হয় থাকি ভবিষ্যতে, না হয় অতীতে। আমরা পাওয়াকে ভুলে যাই বলেই মনে হয় কিছুই পাই নাই।
শুভ জন্মদিন ছোট ভাই! তুই শুধু আমার ভাই না, তুই আমার পরিবার, আমার শক্তি। তোর হাসি, তোর স্বপ্ন, তোর সাফল্য—সবকিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ। তুই যেন জীবনে সবসময় ভালো থাকিস, সফলতা অর্জন করিস, আর মনভরে সুখ খুঁজে পাস। তোর জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো।
অনেকে বলে আমি নাকি টাকা কে ভালোবাসি কিন্ত আমি টাকা কে ভালোবাসি না আমি অভাব কে ভয় পাই
বাস্তব জীবনে পা দিলে বিভিন্ন রকম রাস্তা দেখা যায়।
সম্ভবত তারাই সবচেয়ে বেশী অর্জন করে, যারা সবচেয়ে বেশী স্বপ্ন দেখে।
অন্যদের কল্পনাশক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না – মায়ে জেমিসন (মহাকাশ ভ্রমণকারী প্রথম কৃষ্ণাঙ্গ নারী)
আমার কাছে আমি নারীকে প্রয়োজনীয় শক্তির অভাবে দেখি, নয়।
সব বড় বড় মানুষেরই ছোট ছোট একটা শুরু থাকে। সেই হাফপ্যান্ট পরে স্কুলে যাওয়া। পেটাই হওয়া। নিলডাউন। দু’কান ধরে বেঞ্চের ওপর দাড়ানো। অভাব, দুঃখ, কষ্ট কত কী খেতে ইচ্ছে করে, পয়সা নেই। কত কী পরতে ইচ্ছে করে, পয়সা নেই। তারপর টিউশনি করে পড়ার খরচ তোলা। তারপর মা সরস্বতীর কৃপায় সে-কী পরীক্ষার ফল। ফাস্ট, ফ্লাস্টক্লাস, গোল্ড মেডেল। ডব্লু বি সি এস, আই এ এস। জজ, ম্যাজিষ্ট্রেট, ব্যারিস্টার। এই জজসায়েব, মেজমামার মুখে যা শুনেছি, হারিকেনের আলোয়, চালাবাড়িতে রাত জেগে লেখাপড়া করেছেন, আর দিনের বেলায় কলেজ করেছেন, ছাত্র পড়িয়েছেন।